একটি সফ্টওয়্যার আপডেটে এগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে তবে এতেই সীমাবদ্ধ নয়
আপনার ডিভাইস থেকে সর্বোত্তম পেতে দয়া করে আপনার ডিভাইসটি আপ টু ডেট রাখুন এবং সফ্টওয়্যার আপডেটগুলির জন্য নিয়মিত পরীক্ষা করুন।
Galaxy Tab S7+ (SM-T975)
বিল্ড নম্বর : T975XXS7DXH2
Android সংস্করণ : T(Android 13)
প্রকাশনার তারিখ : 2024-08-22
নিরাপত্তা প্যাচ স্তর : 2024-08-01
• সুরক্ষা
ডিভাইসটি উন্নত সুরক্ষার সাথে সুরক্ষিত আছে।
বিল্ড নম্বর : T975XXS6DXE7
Android সংস্করণ : T(Android 13)
প্রকাশনার তারিখ : 2024-06-10
নিরাপত্তা প্যাচ স্তর : 2024-05-01
• সুরক্ষা
ডিভাইসটি উন্নত সুরক্ষার সাথে সুরক্ষিত আছে।
বিল্ড নম্বর : T975XXS5DXA1
Android সংস্করণ : T(Android 13)
প্রকাশনার তারিখ : 2024-01-22
নিরাপত্তা প্যাচ স্তর : 2024-01-01
• সুরক্ষা
ডিভাইসটি উন্নত সুরক্ষার সাথে সুরক্ষিত আছে।
বিল্ড নম্বর : T975XXU4DWH3
Android সংস্করণ : T(Android 13)
প্রকাশনার তারিখ : 2023-08-30
নিরাপত্তা প্যাচ স্তর : 2023-07-01
One UI 5.1.1 আপডেট
মাল্টিটাস্কিং
সাম্প্রতিক স্ক্রিনে অ্যাপের আরও ভাল প্রিভিউ
সাম্প্রতিক স্ক্রিন এখন অ্যাপগুলিকে এমনভাবে দেখায় যেভাবে আপনি সেগুলি খোলার পরে প্রদর্শিত হয়। কোনও অ্যাপ বিভাজন স্ক্রিন, পূর্ণ স্ক্রিন বা পপ-আপ হিসাবে খোলা হয়েছে কিনা তা আপনি সহজেই দেখতে পারবেন।
পপ-আপ ভিউ থেকে সহজেই বিভাজন স্ক্রিনে যান
পপ-আপ উইন্ডোর শীর্ষে হ্যান্ডেলটি টিপে ধরে রাখুন, তারপরে অ্যাপটিকে স্ক্রিনের পাশে টেনে আনুন যেখানে আপনি এটিকে প্রদর্শন করতে চান।
স্ক্রিনের প্রান্তে স্ন্যাপ করা পপ-আপগুলি পুনরুদ্ধার করুন
পপ-আপ ভিউতে কোনও অ্যাপকে স্ক্রিনের প্রান্তে টেনে আনুন যাতে এটিকে প্রান্তে স্ন্যাপ করা যায় এবং এটিকে বাইরে রাখা যায়। যখন আপনার আবার এটির প্রয়োজন হবে, তখন এটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পপ-আপের যেকোনও জায়গায় ট্যাপ করুন।
S Pen এর মাধ্যমে মিনিমাইজ করা অ্যাপগুলি দেখুন
আপনি যখন এটি খুলবেন তখন অ্যাপটি কীভাবে প্রদর্শিত হবে তার প্রিভিউ দেখতে একটি ভাসমান অ্যাপ আইকনের উপরে আপনার S Pen রাখুন।
টাস্কবার
আরও সাম্প্রতিক অ্যাপ
আপনি এখন টাস্কবারে কতগুলি সম্প্রতি ব্যবহৃত অ্যাপ দেখাবেন তা স্থির করতে পারেন (4টি পর্যন্ত)।
দ্রুত শেয়ার
ফাইলগুলি ব্যক্তিগতভাবে শেয়ার করা
ব্যক্তিগত বিষয়বস্তু শেয়ার করার সময় সেগুলিকে সুরক্ষিত রাখুন। আপনি আপনার পাঠানো ফাইলের মেয়াদ শেষ হওয়ার তারিখ সেট করতে পারেন, যেকোনও সময় শেয়ার করা বাতিল করতে পারেন এবং প্রাপকদের সংরক্ষণ বা পুনরায় শেয়ার করা থেকে আটকাতে পারেন।
ক্যামেরা এবং গ্যালারী
ওয়াটারমার্কের জন্য আরও তারিখ এবং সময় স্টাইল
আপনার ওয়াটারমার্কের জন্য নিখুঁত চেহারা পেতে আরও স্টাইলের বিকল্পের মাধ্যমে তারিখ এবং সময় আলাদাভাবে কাস্টমাইজ করুন।
উন্নত পুনরায় ভালো করে তোলা প্রিভিউ
থাম্বনেলের ছবি এখন আপনি যে ছবিটি পুনরায় ভালো করে তুলছেন তার নিচে দেখানো হয়েছে। একটি বৃহত্তর ভিউয়ের মাধ্যমে যে ছবিটিকে পুনরায় ভালো করে তুলছেন সেটির সঙ্গে মূল ছবির তুলনা করতে একটি থাম্বনেলে ট্যাপ করুন।
আরও সহজে প্রভাব প্রয়োগ করুন
গ্যালারিতে ফিল্টার এবং টোন প্রভাবগুলি এখন স্লাইডারের পরিবর্তে একটি ডায়াল ব্যবহার করা হট যাতে শুধুমাত্র এক হাতে সুনির্দিষ্ট সমন্বয় করা সহজ হয়।
প্রভাব কপি এবং পেস্ট করুন
আপনি এখন আপনার সম্পাদিত একটি ছবি থেকে অন্যটিতে ফিল্টার এবং টোন কপি এবং পেস্ট করতে পারবেন।
অতিরিক্ত পরিবর্তন
দুই হাতে টেনে এনে ছেড়ে দিন
ফাইল, অ্যাপ আইকন বা অন্যান্য আইটেম এক হাত দিয়ে টেনে আনতে শুরু করুন, তারপর আপনি ফোল্ডার বা অবস্থানে সেগুলি ড্রপ করতে চান সেখানে যেতে আপনার অন্য হাত ব্যবহার করুন। আমার ফাইল এবং হোম স্ক্রিনে সমর্থিত।
স্টোরেজে স্থান উপলব্ধ রাখুন
যখন আপনার অভ্যন্তরীণ স্টোরেজে স্থান কম থাকে, আপনি যখন আমার ফাইলে সঞ্চয়স্থান বিশ্লেষণ করবেন তখন অ্যাপ ক্যাশে তথ্য দেখানো হবে। অ্যাপ ক্যাশে সাফ করা ফাইল বা অ্যাপ না মুছে স্থান খালি করতে সাহায্য করতে পারে।
ডিভাইসের যত্নে উন্নত মেমোরি ব্যবস্থাপনা
আপনার ট্যাবলেটে মেমোরি ব্যবহার করা অ্যাপগুলি সম্পর্কে আরও তথ্য প্রদান করা হয়, যদি খুব বেশি মেমোরি ব্যবহার করা হয় তাহলে অ্যাপগুলিকে বন্ধ রাখার বিকল্প পাবেন।
লক স্ক্রিন থেকে আপনার মোড পরিবর্তন করুন
লক স্ক্রিন থেকে সরাসরি ঘুম মোড, ড্রাইভিং মোড এবং অন্যান্য মোডের মধ্যে পরিবর্তন করুন।
Samsung ইন্টারনেটে আপনার লেআউট কাস্টমাইজ করুন
আপনি এখন টাস্কবারটি স্ক্রিনের নিচে প্রদর্শিত করতে পারেন। আপনি যখন এটি করবেন, ট্যাব বার এবং বুকমার্ক বারটিও নিচে প্রদর্শিত হবে।
বিল্ড নম্বর : T975XXU3DWD3
Android সংস্করণ : T(Android 13)
প্রকাশনার তারিখ : 2023-05-31
নিরাপত্তা প্যাচ স্তর : 2023-05-01
• স্থিতিশীলতা ও বিশ্বস্ততা
ডিভাইসের আচরণের উন্নতি করা হয়েছে।
• সুরক্ষা
ডিভাইসটি উন্নত সুরক্ষার সাথে সুরক্ষিত আছে।
বিল্ড নম্বর : T975XXU2DWB2
Android সংস্করণ : T(Android 13)
প্রকাশনার তারিখ : 2023-03-09
নিরাপত্তা প্যাচ স্তর : 2023-02-01
One UI 5.1 আপডেট
One UI 5.1 নতুন গ্যালারি বৈশিষ্ট্যের পাশাপাশি উৎপাদনশীলতা ও ব্যক্তিগতকৃত বর্ধনের মাধ্যমে আপনার ট্যাবলেটকে নতুন স্তরে নিয়ে যাবে।
ক্যামেরা এবং গ্যালারী
সেলফিগুলির জন্য দ্রুত রঙের টোন পরিবর্তন করুন
স্ক্রিনের পার্শ্বে প্রভাব বোতাম ব্যবহার করে আপনার সেলফির রঙের টোন পরিবর্তন করা আরো সহজ।
আরও শক্তিশালী সার্চ
আপনি এখন একই সময়ে একাধিক ব্যক্তি বা বিষয়ের জন্য আপনার গ্যালারী সার্চ করতে পারেন। এমনকি আপনি ব্যক্তিদের নাম ট্যাগ না করেই শুধুমাত্র তাদের মুখে ট্যাপ করে সার্চ করতে পারেন।
চিত্রের উন্নত রিমাস্টারিং
ছায়া ও প্রতিফলন অপসারণ করে আপনার ছবিগুলিকে দুর্দান্ত দেখানোর জন্য রিমাস্টারিং আরও অনেক কিছু করে। আপনি আরও ভালো রেজোলিউশন এবং স্পষ্টতার জন্য GIF-গুলিকেও পুনরায় ভালো করে তুলতে পারেন। পুনরায় ভালো করে তোলা ছবির সাথে অরিজিনাল ছবির তুলনা করাকে আরও সহজ করতে প্রিভিউও উন্নত করা হয়েছে।
একটি শেয়ার করা পারিবারিক অ্যালবাম তৈরি করুন।
আপনার পরিবারের সাথে ছবি শেয়ার করা এখন আগের চেয়ে সহজ। গ্যালারী আপনার নির্বাচন করা পরিবারের সদস্যদের মুখ সনাক্ত করে আপনার শেয়ার ক. পারিবারিক অ্যালবামে ছবি যোগ করার সুপারিশ করবে। আপনি পরিবারের প্রত্যেক সদস্যের জন্য (6 জন ব্যক্তি পর্যন্ত) 5 GB স্টোরেজ পাবেন।
পরিমার্জিত তথ্য প্রদর্শন
আপনি আপনার গ্যালারীতে একটি ছবি বা ভিডিও দেখার সময় যখন উপরের দিকে সোয়াইপ করেন, তখন আপনি দেখতে পাবেন যে ছবিটি কখন এবং কোথায় তোলা হয়েছিল, কোন ডিভাইসে ছবিটি তোলা হয়েছিল, ছবিটি কোথায় সংরক্ষণ করা হয়েছে এবং আরও অনেক কিছু। এখন একটি আরও সহজ লেআউটের সাথে।
মাল্টিটাস্কিং
সহজেই ছোট করুন বা ফুল স্ক্রিন করুন
আপনি এখন বিকল্প মেনুতে না গিয়েই একটি অ্যাপের উইন্ডোকে ছোট বা বড় করতে পারেন। শুধু একটি কোণা টানুন।
বিভাজন স্ক্রিনে আপনার সর্বাধিক ব্যবহৃত অ্যাপগুলি অ্যাক্সেস করুন
আপনি যখন একটি বিভাজন স্ক্রিন ভিউ শুরু করেন, তখন আপনার প্রয়োজনীয় অ্যাপগুলি দ্রুত খুঁজে পেতে সাহায্য করার জন্য আপনার সাম্প্রতিক ব্যবহৃত অ্যাপগুলির নীচে আপনার সবচেয়ে ঘন ঘন ব্যবহার করা অ্যাপগুলি দেখানো হবে।
DeX এ উন্নত মাল্টিটাস্কিং
বিভাজন স্ক্রিন ভিউতে, আপনি এখন উভয় উইন্ডোর আকার পরিবর্তন করার জন্য স্ক্রিনের মাঝখানের বিভাজিকাটিকে টানতে পারেন। আপনি একটি উইন্ডোকে কোনও একটি কোণায় স্ন্যাপ করতে পারেন যাতে এটি স্ক্রিনের এক চতুর্থাংশ পূর্ণ করে।
মোড ও রুটিনগুলি
আপনার মোডের উপর ভিত্তি করে ওয়ালপেপার পরিবর্তন করুন
আপনার বর্তমান কার্যকলাপের উপর ভিত্তি করে একটি ভিন্ন ওয়ালপেপার সেট করুন। কর্মক্ষেত্রের জন্য একটি, ব্যায়ামের জন্য অন্য একটি এবং আরও অনেক কিছুর জন্য একটি করে ওয়ালপেপার বেছে নিন।
রুটিনগুলির জন্য আরও অ্যাকশন
নতুন অ্যাকশনের মাধ্যমে দ্রুত শেয়ার ও স্পর্শ সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করতে এবং আপনার হরফের স্টাইল পরিবর্তন করতে পারবেন।
আবহাওয়া
প্রয়োজনীয় তথ্যে দ্রুত অ্যাক্সেস
আবহাওয়া অ্যাপের শীর্ষে গুরুতর আবহাওয়ার সতর্কতা, প্রতিদিনের আবহাওয়ার সারাংশ এবং সূর্যোদয়/সূর্যাস্তের সময়গুলি চেক করুন। সারাদিন ধরে তাপমাত্রা কীভাবে পরিবর্তিত হয় তা দেখানোর জন্য তাপমাত্রার গ্রাফটি এখন রঙ ব্যবহার করে।
ঘণ্টা প্রতি বৃষ্টিপাতের গ্রাফ
একটি ঘন্টা প্রতি গ্রাফ এখন দেখায় যে দিনের বিভিন্ন সময়ে কতটা বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া উইজেটের সারাংশ
আবহাওয়া রৌদ্রোজ্জ্বল বা মেঘলা কিনা, অথবা বৃষ্টিপাত বা তুষারপাত হচ্ছে কিনা তা আপনাকে জানানোর জন্য বর্তমান আবহাওয়ার পরিস্থিতির একটি সংক্ষিপ্ত সারাংশ এখন আবহাওয়া উইজেটে দেখা যায়।
Samsung ইন্টারনেট
অন্য একটি ডিভাইসে ব্রাউজিং চালিয়ে যান
আপনি যদি একটি Galaxy ফোন বা ট্যাবলেটে ওয়েব ব্রাউজিং করেন এবং পরে একই Samsung account-এ সাইন ইন করে থাকা অন্য একটি গ্যালাক্সি ডিভাইসে ইন্টারনেট অ্যাপটি খোলেন, তাহলে একটি বোতাম প্রদর্শিত হবে যা আপনাকে অন্য ডিভাইসে শেষ যে ওয়েবপেজটি দেখছিলেন সেটিকে খুলতে সাহায্য করে।
উন্নত সার্চ
আপনার সার্চগুলিতে এখন বুকমার্ক ফোল্ডার ও ট্যাব গ্রুপগুলির নাম অন্তর্ভুক্ত আছে। এমনকি কোনো কিছুর বানান সঠিক না হলেও, উন্নত সার্চ লজিক আপনাকে আপনি যা খুঁজছেন তা খুঁজে পেতে সাহায্য করে।
অতিরিক্ত পরিবর্তন
আপনার ডিভাইসের ব্যাটারির স্তর চেক করুন
নতুন ব্যাটারি উইজেটের মাধ্যমে হোম স্ক্রিন থেকে আপনার ডিভাইসের ব্যাটারির লেভেল চেক করতে পারবেন। আপনি আপনার ট্যাবলেট, Galaxy Buds এবং অন্যান্য সমর্থিত ডিভাইসে আর কতটুকু ব্যাটারি অবশিষ্ট আছে তা দেখতে পারবেন।
সেটিংসের পরামর্শসমূহ
আপনার Samsung account-এ সাইন ইন করার সময়, আপনার গ্যালাক্সি ডিভাইস জুড়ে আপনার অভিজ্ঞতা শেয়ার, সংযোগ ও বৃদ্ধি করায় সাহায্য করার জন্য সেটিংস স্ক্রিনের শীর্ষে পরামর্শ প্রদর্শন করা হবে।
Spotify সংক্রান্ত পরামর্শ
স্মার্ট পরামর্শের উইজেটটি এখন আপনার বর্তমান কার্যকলাপের উপর ভিত্তি করে Spotify ট্র্যাক এবং প্লেলিস্ট সুপারিশ করে। গাড়ি চালানো, ব্যায়াম করা এবং আরও অনেক কিছুর জন্য নিখুঁত সুর পেয়ে যান। পরামর্শ পেতে, আপনাকে Spotify অ্যাপের সর্বশেষ সংস্করণে Spotify অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ডিং কোথায় সংরক্ষণ করবেন তা চয়ন করুন
স্ক্রিনশটগুলি এবং স্ক্রিন রেকর্ডিং যে ফোল্ডারে সংরক্ষণ করা হয় তা আপনি এখন পরিবর্তন করতে পারেন।
বিল্ড নম্বর : T975XXU2DVL1
Android সংস্করণ : T(Android 13)
প্রকাশনার তারিখ : 2023-01-20
নিরাপত্তা প্যাচ স্তর : 2022-12-01
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU2DVK3
Android সংস্করণ : T(Android 13)
প্রকাশনার তারিখ : 2022-12-21
নিরাপত্তা প্যাচ স্তর : 2022-11-01
One UI 5 আপগ্রেড (অ্যান্ড্রয়েড 13)
One UI 5 আপনার জন্য আরও শক্তিশালী ব্যক্তিগতকরণ নিয়ে এসেছে এবং আপনার গ্যালাক্সি ডিভাইস জুড়ে জিনিসগুলিকে সম্পন্ন করা সহজ করে তুলেছে।
ভিজ্যুয়াল ডিজাইন
নতুন অ্যাপের আইকন এবং চিত্রায়ণ
আইকনের চিহ্নগুলি বোল্ড লুকের ক্ষেত্রে বড় হয় যা স্ক্যান করা সহজ। সূক্ষ্ম ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট এবং উন্নত কন্ট্রাস্ট একটি নতুন, আরও প্রাকৃতিক অনুভব প্রদান করে। সমস্ত অ্যাপগুলিকে সামঞ্জস্যপূর্ণ লুক দেওয়ার জন্য নতুন সহায়তা চিত্রায়ণ তৈরি করা হয়েছে।
আগের চেয়ে অধিক মসৃণ
নতুন অ্যানিমেশন এবং ট্রানজিশন প্রভাব এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে পরিবর্তন করাকে আরও স্বাভাবিক। অ্যানিমেশন এবং অন্যান্য ভিজ্যুয়াল প্রতিক্রিয়া আপনি স্ক্রিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়, যা যোগাযোগকে আরও স্বজ্ঞাত করে তোলে। One UI জুড়ে স্ক্রোলিংকে মসৃণ করানোর জন্য স্ক্রোলিংয়ের গতিও বাড়ানো হয়েছে।
বর্ধিত অস্পষ্টতার প্রভাব এবং রঙ
আরও পরিষ্কার ও আরও সঙ্গতিপূর্ণ অভিজ্ঞতার জন্য দ্রুত প্যানেল, হোম স্ক্রিন এবং সমগ্র One UI জুড়ে ব্যাকগ্রাউন্ড ব্লার প্রভাবসমূহ আরও উজ্জ্বল রঙ দিয়ে উন্নত করা হয়েছে। অ্যাপের সরলীকৃত রঙের স্কিম আপনাকে বিভ্রান্তি এড়াতে এবং মনযোগ দিয়ে আপনার বর্তমান কাজ করতে সাহায্য করে।
কাস্টমাইজেশন
আপনার লক স্ক্রিন কাস্টমাইজ করুন
এডিট করতে শুধু লক স্ক্রিন এ স্পর্শ করে ধরে রাখুন। কি সহজ হতে পারে? লাইভ প্রিভিউয়ের সাথে আপনার ওয়ালপেপার, ঘড়ির শৈলী, বিজ্ঞপ্তি সেটিংস এবং আরও অনেক কিছু এক জায়গাতেই কাস্টমাইজ করুন।
আরও ওয়ালপেপার বেছে নেওয়ার বিকল্প
আপনার হোম এবং লক স্ক্রিনের জন্য যথাযথ ওয়ালপেপার খুঁজে পাওয়া সহজ করার জন্য ওয়ালপেপার সেটিংস পুনরায় ডিজাইন করা হয়েছে। বেছে নেওয়ার জন্য আগের থেকে আরও অধিক চিত্র, ভিডিও, রঙ এবং ফিল্টার রয়েছে।
আপনার রঙের প্যালেটের জন্য আরও বিকল্প
আপনার জন্য সঠিক রঙগুলি খুঁজে পাওয়া এখন আরও সহজ। আপনার ওয়ালপেপারের উপর ভিত্তি করে 16টি পর্যন্ত রঙের থিম এবং সেইসাথে চমৎকার দেখানোর জন্য ডিজাইন করা হয়েছে এমন প্রিসেট করা রঙের থিমগুলি বেছে নিন।
কে কল করছে তা সহজেই দেখুন
প্রতিটি পরিচিতির জন্য একটি ভিন্ন কলের ব্যাকগ্রাউন্ড সেট করুন যাতে আপনি শুধু এক নজরে সহজেই দেখতে পান কে কল করছে।
মোড ও রুটিনগুলি
আপনার কার্যকলাপের উপর ভিত্তি করে মোড নির্বাচন করুন
আপনি যা করছেন তার উপর ভিত্তি করে একটি মোড চয়ন করুন, যেমন অনুশীলন করা, কাজ করা বা আরাম করা, তারপর সেই প্রতিটি পরিস্থিতিতে আপনার ফোনকে কি করতে হবে তা চয়ন করুন। উদাহরণস্বরূপ, আপনি যখন আরাম করছেন তখন বিরক্ত করবেন না চালু করুন বা আপনি যখন ড্রাইভ করছেন তখন সঙ্গীত বাজান।
শোওয়ার সময়ের মোড এখন নিষ্ক্রিয় মোড
নিষ্ক্রিয় মোড আপনাকে ঘুমানোর সময় আরও বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করতে সাহায্য করে, যেমন অন্ধকার মোড চালু করা এবং ধ্বনি মোড পরিবর্তন করা।
প্রিসেট করা রুটিন ডিসকভার করা সহজ
একটি সরলীকৃত লেআউট আপনার জন্য উপযোগী রুটিন খুঁজে পাওয়াকে সহজ করে তোলে।
দ্রুত চলমান রুটিনগুলি চেক করুন
বর্তমানে চলমান রুটিনগুলি এখন রুটিন স্ক্রিনের শীর্ষে প্রদর্শিত হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন যে কী ঘটছে এবং প্রয়োজনে পরিবর্তন করতে পারেন।
আপনার রুটিনের জন্য আরও করণীয় এবং শর্ত
যখন আপনি এয়ারপ্লেন মোড বা মোবাইল হটস্পট ব্যবহার করেন তখন স্বয়ংক্রিয়ভাবে রুটিন শুরু করুন। রুটিনগুলি এখন অ্যাপের জোড় খুলতে পারে এবং বাম/ডান দিকের সাউন্ডের ব্যালেন্স সামঞ্জস্য করতে পারে।
হোম স্ক্রিন উইজেট
আপনার হোম স্ক্রিনে উইজেটগুলি স্ট্যাক করুন
আপনার হোম স্ক্রিনে স্থান বাঁচাতে একই আকারের বিভিন্ন উইজেটগুলিকে একটি একক উইজেটে একত্রিত করুন। স্ট্যাক তৈরি করতে শুধুমাত্র একটি উইজেটকে অন্য একটি উইজেটের উপর টেনে আনুন, তারপর উইজেটগুলির একটি থেকে অন্যটিতে পরিবর্তন করতে সোয়াইপ করুন। আপনি যে কোনো সময়ে টেনে এনে ছেড়ে দিয়ে আপনার স্ট্যাকে আরও উইজেট যোগ করতে পারেন।
আপনার হোম স্ক্রিনে পরামর্শ পান
নতুন স্মার্ট পরামর্শ উইজেট আপনার করার আগেই আপনার কী প্রয়োজন তা জানে। এটি ব্যবহার করার মতো অ্যাপগুলি, কল করার ব্যক্তি এবং অন্যান্য দরকারী টিপসের পরামর্শ প্রদান করে। পরামর্শগুলি আপনার ব্যবহারের নমুনার উপর ভিত্তি করে দেওয়া হয়
কানেক্ট থাকা ডিভাইসগুলি
আপনার সংযোগ থাকা ডিভাইসগুলি দিয়ে আরও অনেক কিছু করুন।
কানেক্টেড ডিভাইস মেনু সেটিংসে যোগ করা হয়েছে, যা দ্রুত শেয়ার Smart View এবং Samsung DeX এর মতো অন্যান্য ডিভাইসের সাথে কাজ করে এমন ফিচারগুলির অ্যাক্সেসকে দ্রুত এবং সহজতর করে।
আপনার টিভিতে নোটিফিকেশন লুকান
Smart View দিয়ে আপনার ট্যাবলেট থেকে আপনার টিভিতে কন্টেন্ট দেখার সময়, আপনার ব্যক্তিগত তথ্য অন্যদের দেখানো প্রতিরোধ করতে আপনার টিভিতে নোটিফিকেশন লুকাতে পারেন।
আপনার ট্যাবলেট থেকে যেকোনো Chromecast ডিভাইসে সাউন্ড প্লে করুন
যখন আপনার ট্যাবলেটের দ্রুত প্যানেলে মিডিয়া আউটপুট-এ ট্যাপ করবেন তখন উপলব্ধ Chromecast ডিভাইসগুলি প্রদর্শিত হবে। আপনি যেখানে সঙ্গীত বা অন্যান্য অডিও সংক্রান্ত কন্টেন্ট প্লে করতে চান শুধুমাত্র সেই ডিভাইসটিতে ট্যাপ করুন।
ক্যামেরা এবং গ্যালারী
প্রো মোডে সাহায্য পান
প্রো এবং প্রো ভিডিও মোডে একটি সাহায্য আইকন প্রদর্শিত হবে। বিভিন্ন লেন্স, বিকল্প এবং নিয়ন্ত্রণ ব্যবহার করার জন্য টিপস এবং নির্দেশিকা পেতে আইকনে ট্যাপ করুন।
আপনার ছবিতে ওয়াটারমার্ক যোগ করুন
প্রতিটি ছবিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলার তারিখ এবং সময়, আপনার ট্যাবলেটের মডেলের নাম বা অন্য কোনও কাস্টম তথ্য থাকা একটি ওয়াটারমার্ক যোগ করুন।
সংশোধিত একবারে তোলার বৈশিষ্ট্য
একবারে তোলার বৈশিষ্ট্য মোড সরলীকৃত এবং সুবিন্যস্ত করা হয়েছে। কম বিকল্প এবং সংক্ষিপ্ত রেকর্ডিং করার সময় দুর্দান্ত সব শট লাভ করাকে দ্রুত এবং সহজ করে তোলে।
আরও সহজে ফিল্টার চয়ন করুন
ফিল্টার নির্বাচন করার মেনু ক্যামেরা, ফটো সম্পাদক এবং ভিডিও সম্পাদক এর মধ্যে সুবিন্যস্ত করা হয়েছে। সমস্ত ফিল্টার একটি তালিকায় উপলব্ধ রয়েছে, এটি আপনার ছবি বা ভিডিওর জন্য যথাযথ ফিল্টার খুঁজে পাওয়াকে সহজ করে তোলে।
গ্যালারীতে অ্যালবাম কাস্টমাইজ করুন
একই নামের অ্যালবামগুলি মার্জ করুন এবং আপনার নির্বাচিত লোকের ছবি অন্তর্ভুক্ত করতে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এমন অ্যালবাম তৈরি করুন। আপনার শেয়ার করা অ্যালবামগুলি এখন আপনার অন্যান্য আ্যলবামের সাথে একত্রে দেখা যাবে।
স্টোরিগুলির একেবারে নতুন লুক
আপনার গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্টোরিগুলি একটি ইন্টারেক্টিভ স্লাইডশো ভিউ এর মাধ্যমে নতুন করে সাজানো হয়েছে। আপনার স্টোরির ছবি এবং ভিডিওগুলির একটি থেকে আরেকটিতে যাওয়ার জন্য শুধুমাত্র ট্যাপ বা সোয়াইপ করুন।
ফটো ও ভিডিও সম্পাদক
যেকোনো ছবি থেকে স্টিকার তৈরি করুন
আপনার গ্যালারীতে থাকা যেকোনো ছবি থেকে পুনরায় ব্যবহারযোগ্য স্টিকার তৈরি করুন। একটি স্টিকার হিসাবে ছবির যে অংশটুকু ব্যবহার করতে চান তা নির্বাচন করুন, তারপর রূপরেখার ঘনত্ব এবং রঙ অ্যাডজাস্ট করুন।
GIF সম্পাদনা করার আরও উপায়
আপনি অ্যানিমেটেড GIF গুলিকে সঠিক আকারে তৈরি করতে সেগুলির অনুপাতকে ছাঁটতে এবং অ্যাডজাস্ট করতে পারেন। আপনার GIF গুলিকে যেভাবে চান সেভাবে সাজানোর জন্য আপনি স্থির চিত্রগুলির জন্য উপলব্ধ একই সম্পাদনা করার বৈশিষ্ট্যগুলিও ব্যবহার করতে পারেন।
সম্পাদনা করার পরেও পোর্ট্রেট মোড প্রভাব বজায় রাখুন
পোর্ট্রেট মোডের প্রভাব এখন ক্রপ করার বা ফিল্টার পরিবর্তন করার পরেও ধরে রাখা হয়েছে যাতে আপনি যে কোনো সময়ে ব্যাকগ্রাউন্ডের অস্পষ্টতা অ্যাডজাস্ট করতে পারেন।
ছবি এবং ভিডিওতে যথাযথ আকৃতি আঁকুন
বৃত্ত, ত্রিভুজ, আয়তক্ষেত্র বা হৃদয়ের মতো একটি আকৃতি আঁকতে পেন টুলটি ব্যবহার করুন। আঁকা শেষ করার পর আপনার আঙুল দিয়ে স্ক্রিনে ধরে রাখুন যাতে এটিকে অবিলম্বে সরলরেখা এবং একটি যথাযথ কোণে রূপান্তরিত করা যায়।
ফটো এবং ভিডিওর জন্য নতুন স্টিকার
আপনার ছবি এবং ভিডিও সাজানোর জন্য প্রিলোড করা 60টি নতুন ইমোজি স্টিকার উপলব্ধ রয়েছে।
AR ইমোজি ও স্টিকার
নতুন AR ইমোজি স্টিকার
যখন আপনি একটি নতুন AR ইমোজি তৈরি করেন, তখন ডিফল্ট হিসাবে 15টি স্টিকার তৈরি হয়ে যায় যা আপনাকে নিজেকে প্রকাশ করার আরও মাধ্যম প্রদান করে। যদি সেগুলিও পর্যাপ্ত না হয়, সেক্ষেত্রে ডাউনলোড করার মতো আরও AR ইমোজি স্টিকার উপলব্ধ রয়েছে যাতে আপনি সর্বদা আপনার আবেগের সাথে মিলে যাওয়া একটি স্টিকার খুঁজে পেতে পারেন।
AR ইমোজি দিয়ে আরও অনেক কিছু করুন
AR ইমোজি স্টিকারের জন্য ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন, অথবা AR ইমোজি ক্যামেরায় আপনার ইমোজির ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য আপনার গ্যালারী থেকে যেকোনো একটি ছবি বেছে নিন। আপনি দুটি ইমোজিকে একসাথে জোড় বাঁধতে পারেন এবং মজাদার নাচ এবং পোজ তৈরি করতে পারেন।
টেক্সট বের করে আনুন ও স্ক্যান করুন
যেকোনও চিত্র বা স্ক্রিন থেকে টেক্সট বের করে আনুন
স্যামসাং কীবোর্ড, ইন্টারনেট, গ্যালারী ব্যবহার করে বা যখনই আপনি একটি স্ক্রিনশট নেন তখন টেক্সট বের করে আনুন। টাইপ করার পরিবর্তে ফলাফলটি একটি মেসেজ, ইমেল বা ডকুমেন্ট-এ পেস্ট করুন।
চিত্রগুলির টেক্সটের উপর ভিত্তি করে পরামর্শ পান
গ্যালারী, ক্যামেরা বা অন্যান্য অ্যাপে কোনো চিত্রে যখন টেক্সট উপস্থিত থাকে, তখন টেক্সটের উপর ভিত্তি করে পদক্ষেপের সুপারিশ করা হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি ফোন নম্বর বা ওয়েব ঠিকানা থাকা একটি চিহ্নের ছবি তোলেন, তাহলে আপনি নম্বরটিতে কল করতে বা সাইটটি দেখার জন্য ট্যাপ করতে পারেন।
টেক্সট নিষ্কাশন এবং পরামর্শের বৈশিষ্ট্য শুধুমাত্র ইংরেজি, কোরিয়ান, ফরাসি, ইতালীয়, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ এবং চীনা ভাষার জন্য সমর্থিত।
Samsung DeX
Samsung DeX-এর উন্নত টাস্কবার
আপনি যে অ্যাপগুলি ব্যবহার করতে চান সেগুলি খুঁজে পাওয়া সহজ করার জন্য একটি সার্চ বোতাম যুক্ত করা হয়েছে এবং অ্যাপের মধ্যেকার কাজগুলিকে দ্রুত অ্যাক্সেস করতে আপনি নির্দিষ্ট অ্যাপে রাইট-ক্লিক করতে পারেন। আপনি আপনার টাস্কবারে কোন বোতামগুলি প্রদর্শিত করতে চান তা কাস্টমাইজ করতে পারেন।
DeX-এর নতুন নোটিফিকেশন সূচক
যদি আপনি শেষবার বিজ্ঞপ্তিকরণ প্যানেল খোলার পর থেকে কোনো নতুন নোটিফিকেশন আসে তবে আপনার টাস্কবারের নোটিফিকেশন বোতামে একটি লাল বিন্দু প্রদর্শিত হবে।
DeX এর মিনি ক্যালেন্ডার
আপনার টাস্কবারের তারিখে ক্লিক করলে এখন একটি মিনি ক্যালেন্ডার খুলে যায়, যেটাতে আপনি সম্পূর্ণ ক্যালেন্ডার অ্যাপ না খুলেই আপনার সময়সূচী দ্রুত চেক করতে পারবেন।
নোটিফিকেশন
কেবল আপনার অনুমতি দেওয়া বিজ্ঞপ্তিগুলি পান
যখন আপনি একটি অ্যাপ প্রথমবারের জন্য ব্যবহার করেন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি এটির নোটিফিকেশন পেতে চান কিনা। যেসব অ্যাপ আপনাকে বিরক্ত না করুক বলে আপনি চান সেগুলিকে নির্দ্বিধায় না বলুন।
অ্যাপের নোটিফিকেশন নিয়ন্ত্রণ সহজে অ্যাক্সেস করা
কোনও অ্যাপ কি আপনাকে অনেক বেশি নোটিফিকেশন পাঠাচ্ছে? সবার উপরে অ্যাপ নোটিফিকেশন নিয়ন্ত্রণ রেখে পুনর্গঠিত বিজ্ঞপ্তি সেটিংসের মাধ্যমে এটিকে ব্লক করা আগের চেয়ে সহজ। আপনি বিজ্ঞপ্তিকরণ প্যানেলের একেবারে নীচে থাকা বোতামটি ব্যবহার করেও সরাসরি অ্যাপের বিজ্ঞপ্তি সেটিংসে যেতে পারেন।
অ্যাপগুলি কোন ধরনের নোটিফিকেশন পাঠাতে পারে তা বেছে নিন
অ্যাপগুলি পপ-আপ নোটিফিকেশন, অ্যাপ আইকন ব্যাজ এবং লক স্ক্রিনে নোটিফিকেশন দেখাতে পারে কিনা তার উপর এখন আপনার আলাদা করে নিয়ন্ত্রণ রয়েছে। সব ধরনের, কিছু বা কোনোটিই নয় এর মঞ্জুরি দিন। এটা আপনার উপর নির্ভর করছে।
নোটিফিকেশনের নতুন লেআউট
অ্যাপের আইকনগুলি বড় মাপের হয়, যা কোন অ্যাপ থেকে নোটিফিকেশন এসেছে তা দেখাকে সহজ করে তোলে। নোটিফিকেশন পড়া সহজ করার জন্য টেক্সট সারিবদ্ধকরণও উন্নত করা হয়েছে।
সেটিংস
প্রতিটি অ্যাপের জন্য একটি করে ভাষা সেট করুন
কিছু অ্যাপ এক ভাষায় এবং অন্য অ্যাপগুলিকে অন্য ভাষায় ব্যবহার করতে চান? প্রতিটি অ্যাপের জন্য কোন ভাষা ব্যবহার করা হবে আপনি এখন সেটিংসে গিয়ে তা বেছে নিতে পারেন।
বিরক্ত করবেন না এর ব্যতিক্রমগুলি সেট করুন
আপনি এখন পৃথক পৃথক পরিচিতিগুলিকে বিরক্ত করবেন না এর ব্যতিক্রম হিসাবে সেট করতে পারেন। বিরক্ত করবেন না চালু থাকা অবস্থাতেও আপনার নির্বাচিত ব্যক্তিরা কল করলে এবং মেসেজ পাঠালে আপনার ফোনে রিং হবে বা কম্পন হবে। অ্যাপগুলিকে ব্যতিক্রম হিসাবে সেট করাও আরও সহজ যাতে আপনি বিরক্ত করবেন না চালু থাকা অবস্থায়ও সেগুলির থেকে নোটিফিকেশন সতর্কতা পান। নতুন গ্রিডের যে অ্যাপগুলিকে আপনি অনুমতি দিতে চান কেবলমাত্র সেগুলিকে বেছে নিন।
উন্নত ধ্বনি এবং কম্পন সেটিংস
আপনার প্রয়োজনীয় ধ্বনি এবং কম্পন বিকল্পগুলি খুঁজে পাওয়া সহজ করার জন্য মেনুগুলিকে নতুন করে গঠন করা হয়েছে। একই জায়গায় আপনার রিংটোন সেট করুন এবং ভলিউম ও কম্পন সেটিংস পরিবর্তন করুন।
RAM Plus এর জন্য আরও বিকল্প
যদি আপনার RAM Plus এর প্রয়োজন না হয় বা আপনি চান না যে এটি কোনো স্টোরেজ স্পেস ব্যবহার করুক তাহলে এখন ডিভাইসের যত্ন এ সম্পূর্ণভাবে এটিকে বন্ধ করা যেতে পারে।
স্বয়ংক্রিয় অপ্টিমাইজেশান
ডিভাইসের যত্ন ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজেশন সঞ্চালন করে আপনার ট্যাবলেটকে মসৃণভাবে চলতে সাহায্য করে। আপনার ট্যাবলেটকে সবচেয়ে ভালো অবস্থায় রাখতে, আপনি আপনার ট্যাবলেটক প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে রিসেটের জন্য সেট করতে পারেন।
সুরক্ষা এবং গোপনীয়তা
এক নজরে আপনার ট্যাবলেটের সুরক্ষার অবস্থা চেক করুন
সেটিংসের নতুন সুরক্ষা ড্যাশবোর্ডটি দেখায় যে আপনার ফোনে সুরক্ষা সম্পর্কিত কোনো সমস্যা আছে কিনা এবং সেগুলিকে দ্রুত সমাধান করতে সাহায্য করে।
ব্যক্তিগত তথ্যের আকস্মিক শেয়ার করার প্রতিরোধ করুন
যখন আপনি ক্রেডিট কার্ড, আইডি কার্ড, বা পাসপোর্টের মতো সংবেদনশীল তথ্য থাকা কোনও ফটো শেয়ার করার চেষ্টা করেন তখন শেয়ার প্যানেল আপনাকে তা জানিয়ে দিবে, যাতে আপনি সত্যিই সেগুলি শেয়ার করতে চান কিনা তা পুনর্বিবেচনা করতে পারেন।
ওয়েবসাইটের সুরক্ষা এবং গোপনীয়তার তথ্য
কোনও সাইটের সুরক্ষার স্থিতি দেখানোর জন্য স্যামসাং ইন্টারনেট-এর ঠিকানা বারে একটি আইকন প্রদর্শিত হবে। ওয়েবসাইট কোন কোন তথ্য সংগ্রহ করে এবং ট্র্যাক করে তা জানতে আইকনটিতে ট্যাপ করুন।
অ্যাক্সেসযোগ্যতা
দ্রুত প্যানেলে আরও অ্যাক্সেসযোগ্যতার বিকল্প
সহজে অ্যাক্সেস করার জন্য দ্রুত প্যানেলে উচ্চ কনট্রাস্ট থাকা হরফ, রঙের ইনভার্সন, রঙের অ্যাডজাস্টমেন্ট এবং রঙের ফিল্টার যোগ করা যেতে পারে।
আরও কথিত সহায়তা
আপনি স্পষ্টভাবে স্ক্রিন দেখতে না পাওয়া অবস্থাতেও আপনার ট্যাবলেট ব্যবহার করার জন্য সাহায্য পেতে বিভিন্ন ধরনের ভয়েস ফিডব্যাক থেকে বেছে নিন। আপনি সঠিক অক্ষর টাইপ করেছেন কিনা তা নিশ্চিত করার জন্য আপনি আপনার ট্যাবলেটকে কীবোর্ডের ইনপুট পড়তে বলতে পারেন এবং কোন ভিডিওতে কী ঘটছে তা ব্যাখ্যা করে এমন অডিও বর্ণনা করা চালু করতে পারেন (শুধুমাত্র সাপোর্ট করে এমন ভিডিয়োর ক্ষেত্রে)।
সহজে আপনার অ্যাক্সেসযোগ্যতার বোতাম সম্পাদনা করুন
বোতাম ব্যবহার করে অ্যাক্সেস করতে পারেন এমন ফিচারগুলির দ্রুত পরিবর্তন করতে অ্যাক্সেসযোগ্যতা বোতামটি আলতো চাপুন এবং ধরে রাখুন।
কোণের অ্যাকশনের জন্য নতুন অ্যাকশন উপলব্ধ রয়েছে
যদি আপনি মাউস বা ট্র্যাকপ্যাড ব্যবহার করছেন, তাহলে যখন আপনি মাউস পয়েন্টারটিকে স্ক্রিনের 4টি কোণের মধ্যে থেকে একটি কোণে নিয়ে যান তখন নতুন অ্যাকশন উপলব্ধ হয়। আপনি এখন ক্লিক করে ধরে রাখতে পারেন, টেনে আনতে পারেন অথবা টেনে এনে ছেড়ে দিতে পারেন।
অতিরিক্ত পরিবর্তনসমূহ
একবারে একাধিক টাইমার ব্যবহার করুন
এখন আপনি ঘড়ি অ্যাপে অন্য আরেকটি টাইমার চলমান থাকা অবস্থাতেও একটি নতুন টাইমার শুরু করতে পারেন।
ইমোজি জোড় বাঁধানোর জন্য নতুন ইমোজি উপলব্ধ রয়েছে
ইমোজির জোড়া তৈরি করার জন্য স্যামসাং কীবোর্ডে 80 টিরও বেশি অতিরিক্ত ইমোজি উপলব্ধ রয়েছে। আপনি এখন মুখমন্ডলের অভিব্যক্তি ছাড়াও প্রাণী, খাবার এবং অন্যান্য বস্তুর উপর ভিত্তি করে ইমোজিগুলিকে একত্রিত করতে পারেন। আপনার অনুভূতিকে ব্যক্ত করার জন্য যথাযথ সমন্বয় বেছে নিন।
ক্যালেন্ডার ইভেন্ট আমন্ত্রিতদের উপর আরও নিয়ন্ত্রণ
যখন আপনি Samsung ক্যালেন্ডার অ্যাপের আপনার Google ক্যালেন্ডারে একটি ইভেন্ট যোগ করেন, সেক্ষেত্রে আপনি আমন্ত্রিত ব্যক্তিদের ইভেন্টে অন্য কাকে আমন্ত্রণ জানানো হয়েছে তা দেখার অনুমতি থাকবে কিনা তা বেছে নিতে পারেন এবং তারা অন্য কোনও ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে পারবে কিনা তাও বেছে নিতে পারেন।
আপনার ইভেন্টে ভিডিও কনফারেন্স যোগ করুন
Samsung ক্যালেন্ডার অ্যাপে একটি Google ক্যালেন্ডার ইভেন্ট তৈরি করার একই সময়ে আপনি একটি ভিডিও কনফারেন্স সেট আপ করতে পারেন। আপনার ইভেন্টে আমন্ত্রিত প্রত্যেকে ভিডিও কনফারেন্সের লিঙ্ক গ্রহণ করবেন।
আপনার Google ক্যালেন্ডারে স্টিকার যোগ করুন
Samsung ক্যালেন্ডার অ্যাপে Google ক্যালেন্ডার ইভেন্টগুলিতে স্টিকার যোগ করুন যাতে সেগুলিকে সহজেই এক নজরে দেখা যায়। স্টিকারগুলি ক্যালেন্ডার এবং এজেন্ডা ভিউ উভয় ক্ষেত্রেই প্রদর্শিত হয়।
আজকে করণীয় রিমাইন্ডারগুলি সম্পর্কে সচেতন থাকুন
নতুন আজকের বিভাগটি শুধুমাত্র আজকে করণীয় রিমাইন্ডারগুলি দেখায়। এছাড়াও আপনি রিমাইন্ডার অ্যাপের মূল স্ক্রিনের উপরের দিকে আজকের রিমাইন্ডার চেক করতে পারেন।
সম্পন্ন হওয়া রিমাইন্ডারগুলি দেখানো ও লুকানো
আপনি যে কোনও বিভাগের সম্পন্ন হওয়া রিমাইন্ডারগুলি দেখাতে বা লুকিয়ে রাখতে পারেন। আপনি ইতিমধ্যে যা যা সম্পন্ন করেছেন সেগুলি দেখতে দেখান, অথবা আপনার এখনও করণীয় রয়েছে এমন জিনিসগুলিতে মনোযোগ দেওয়ার জন্য লুকান।
ফোল্ডারগুলির মধ্যে বুকমার্ক টেনে এনে ছেড়ে দিন
আপনার স্যামসাং ইন্টারনেট বুকমার্কগুলিকে ফোল্ডারগুলির মধ্যে টেনে এনে ছেড়ে দিয়ে সেগুলিকে সংগঠিত রাখুন।
মাই ফাইল-এ আরও শক্তিশালী সার্চ
সমস্ত ফাইল নাকি শুধুমাত্র বর্তমান ফোল্ডারে ফাইলগুলি সার্চ করবেন তা বেছে নিন। আপনি শুধুমাত্র ফাইলের নাম সার্চ করা বা ফাইলগুলির ভিতরের তথ্য, যেমন ডকুমেন্টগুলিতে টেক্সট বা চিত্রগুলিতে অবস্থান সম্পর্কিত তথ্য সার্চ করার মধ্যে থেকেও বেছে নিতে পারেন। আপনার সার্চ সম্পূর্ণ হয়ে গেলে, আপনি নাম, তারিখ, আকার বা ফাইলের ধরন অনুসারে ফলাফলগুলি সাজাতে পারেন।
নতুন করে ডিজাইন করা ডিজিটাল কল্যাণ
নতুন ড্যাশবোর্ড ব্যবহারের স্পষ্ট বিশদ প্রদান করে এবং আপনার প্রয়োজনীয় ফিচারগুলিকে অ্যাক্সেস করা সহজ করে তোলে যেমন অ্যাপ টাইমার এবং স্ক্রিনের দিকে তাকানোর সময়ের রিপোর্ট।
জরুরি পরিস্থিতিতে সাহায্য পান
আপনি কথা বলতে না পারলেও জরুরি পরিষেবায় কল করার জন্য দ্রুত সাইড কী 5 বার টিপুন।
Apps edge প্যানেল-এ অ্যাপগুলির নাম দেখান
অ্যাপগুলির নামকে অ্যাপ আইকন-এর নীচে প্রদর্শিত করতে ‘অ্যাপগুলির নাম দেখান’ চালু করুন।
বিল্ড নম্বর : T975XXU2CVI2
Android সংস্করণ : S(Android 12)
প্রকাশনার তারিখ : 2022-09-30
নিরাপত্তা প্যাচ স্তর : 2022-08-01
One UI 4.1.1 আপডেট
মাল্টিটাস্কিং
অ্যাপগুলির মধ্যে দ্রুত নেভিগেশন করুন
অ্যাপগুলির মধ্যে আরও দ্রুত নেভিগেশনের জন্য এখন স্ক্রিনের নীচে একটি টাস্কবার প্রদর্শিত হয়।
বিভাজিত স্ক্রিনে বা একটি পপ-আপ উইন্ডোতে অ্যাপগুলি দ্রুত খুলুন
অ্যাপগুলি খোলার জন্য সেগুলিকে টাস্কবার বা সাম্প্রতিক স্ক্রিন থেকে টেনে আনুন, এর মধ্যে যেটা আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক সেইভাবে। বিভাজিত স্ক্রিনে খুলতে স্ক্রিনের উপরে, নীচে, বাম বা ডান প্রান্তে টেনে আনুন। একটি পপ-আপে খুলতে স্ক্রিনের মাঝখানে টেনে আনুন।
অ্যাপের জোড় দ্রুত খুলুন
আপনি যে অ্যাপগুলিকে প্রায়ই একসাথে ব্যবহার করেন সেগুলিকে জোড় বাঁধুন, তারপরে সেগুলিকে হোম স্ক্রিন বা টাস্কবারে যোগ করুন যাতে আপনি সেগুলিকে শুধুমাত্র একবার ট্যাপ করে বিভাজিত স্ক্রিনে খুলতে পারেন।
পপ-আপ ভিউ থেকে সহজেই বিভাজিত স্ক্রিনে পালটান
আপনি যখন পপ-আপ ভিউতে একটি অ্যাপ ব্যবহার করেন, তখন শুধু উইন্ডো হ্যান্ডেলের ভিতরে বিভাজিত স্ক্রিন বোতামটি ট্যাপ করুন। আপনি এটির পাশাপাশি খোলার জন্য একটি দ্বিতীয় অ্যাপ বেছে নিতে পারবেন।
জেশ্চার দিয়ে আপনার ভিউ পরিবর্তন করুন
স্ক্রিনের বাম দিক, ডান দিক বা নীচের দিক থেকে দুটি আঙুল দিয়ে ভিতরের দিকে সোয়াইপ করে সম্পূর্ণ স্ক্রিন থেকে বিভাজন স্ক্রিন ভিউ-তে পালটান। স্ক্রিনের শীর্ষে যেকোনও একটি কোণা থেকে আঙুল দিয়ে ভিতরের দিকে সোয়াইপ করে সম্পূর্ণ স্ক্রিন থেকে পপ-আপ ভিউ-তে পালটান। সেটিংস থেকে জেশ্চারগুলি চালু বা বন্ধ করা যায়।
Apps edge প্যানেল-এ অ্যাপগুলির নাম দেখান
অ্যাপগুলির নামকে অ্যাপ আইকন-এর নীচে প্রদর্শিত করতে ‘অ্যাপগুলির নাম দেখান’ চালু করুন।
টেক্সট বের করে আনুন ও স্ক্যান করুন
যেকোনও চিত্র বা স্ক্রিন থেকে টেক্সট বের করে আনুন
স্যামসাং কীবোর্ড, ইন্টারনেট, গ্যালারী ব্যবহার করে বা যখনই আপনি একটি স্ক্রিনশট নেন তখন টেক্সট বের করে আনুন। টাইপ করার পরিবর্তে ফলাফলটি একটি মেসেজ, ইমেল বা ডকুমেন্ট-এ পেস্ট করুন।
কোরিয়ান, ইংরেজি, ফরাসি, ইতালিয়ান, জার্মান, পর্তুগিজ, স্প্যানিশ এবং চীনা টেক্সট বের করা যেতে পারে।
চিত্রগুলির টেক্সটের উপর ভিত্তি করে পরামর্শ পান
গ্যালারী, ক্যামেরা বা অন্যান্য অ্যাপে কোনো চিত্রে যখন টেক্সট উপস্থিত থাকে, তখন টেক্সটের উপর ভিত্তি করে পদক্ষেপের সুপারিশ করা হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি ফোন নম্বর বা ওয়েব ঠিকানা সহ একটি চিহ্নের ছবি তোলেন, তাহলে আপনি নম্বরটিতে কল করতে বা সাইটটি দেখার জন্য ট্যাপ করতে পারেন।
কল করার নতুন বিকল্পগুলি
কে কল করছে তা সহজেই দেখুন
প্রতিটি পরিচিতির জন্য একটি ভিন্ন কলের ব্যাকগ্রাউন্ড সেট করুন যাতে আপনি শুধু এক নজরে সহজেই দেখতে পান কে কল করছে।
Google Meet-এর সাহায্যে ভিডিও কল
Google Duo-কে Google Meet-এর সাথে একত্রিত করা হয়েছে। আপনি এখন Google Meet-এর সাথে এক জায়গায় 1:1 ভিডিও কলের পাশাপাশি গ্রুপ ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন।
স্যামসাং কীবোর্ড-এর সাহায্যে নিজেকে প্রকাশ করুন
এক্সপ্রেশন বোতামগুলি পুনরায় সাজান
ইমোজি, স্টিকার এবং অন্যান্য বোতামগুলিকে পুনরায় সাজাতে সেগুলিকে স্পর্শ করে ধরে রাখুন।
কীবোর্ড থেকে সরাসরি কাওমোজি লিখুন
কীবোর্ড-এর চিহ্নগুলি ব্যবহার করে তৈরি করা প্রিসেট জাপানি-স্টাইলের মুখমন্ডলের অভিব্যক্তির সাথে আপনার চ্যাট ও টেক্সটকে প্রাণবন্ত করে তুলুন। (*^.^*)
আরও উন্নতি
মাই ফাইল-এ আরও শক্তিশালী সার্চ
সমস্ত ফাইল নাকি শুধুমাত্র বর্তমান ফোল্ডারে ফাইলগুলি সার্চ করবেন তা বেছে নিন। আপনি শুধুমাত্র ফাইলের নাম সার্চ করা বা ফাইলগুলির ভিতরের তথ্য, যেমন ডকুমেন্টগুলিতে টেক্সট বা চিত্রগুলিতে অবস্থান সম্পর্কিত তথ্য সার্চ করার মধ্যে থেকেও বেছে নিতে পারেন। আপনার সার্চ সম্পূর্ণ হয়ে গেলে, আপনি নাম, তারিখ, সাইজ বা ফাইল টাইপ অনুসারে ফলাফলগুলি সাজাতে পারেন।
ফোল্ডারগুলির মধ্যে বুকমার্ক টেনে এনে ছেড়ে দিন
আপনার স্যামসাং ইন্টারনেট বুকমার্কগুলিকে ফোল্ডারগুলির মধ্যে টেনে এনে ছেড়ে দিয়ে সেগুলিকে সংগঠিত রাখুন।
আপনার লক স্ক্রিন ওয়ালপেপার সংগ্রহ সম্পাদনা করুন
আপনার লক স্ক্রিন ওয়ালপেপারে ব্যবহার করার জন্য চিত্রগুলির একটি গোষ্ঠী নির্বাচন করার পরে, আপনি পরে সহজেই চিত্রগুলি যোগ বা অপসারণ করতে পারেন।
বিল্ড নম্বর : T975XXU2CVG7
Android সংস্করণ : S(Android 12)
প্রকাশনার তারিখ : 2022-08-12
নিরাপত্তা প্যাচ স্তর : 2022-07-01
• আপনার ডিভাইসের সার্বিক স্থিতিশীলতা উন্নত করা হয়েছে।
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU2CVF5
Android সংস্করণ : S(Android 12)
প্রকাশনার তারিখ : 2022-08-01
নিরাপত্তা প্যাচ স্তর : 2022-06-01
• ডিভাইসের যত্ন
- "ব্যাটারি রক্ষা করুন" সম্পর্কিত ব্যাটারি স্তর প্রদর্শনের পদ্ধতি আপডেট করা হবে।
বিল্ড নম্বর : T975XXU2CVE5
Android সংস্করণ : S(Android 12)
প্রকাশনার তারিখ : 2022-05-27
নিরাপত্তা প্যাচ স্তর : 2022-06-01
• আপনার ডিভাইসের সার্বিক স্থিতিশীলতা উন্নত করা হয়েছে।
বিল্ড নম্বর : T975XXU2CVCD
Android সংস্করণ : S(Android 12)
প্রকাশনার তারিখ : 2022-04-22
নিরাপত্তা প্যাচ স্তর : 2022-04-01
One UI 4.1 আপডেট
One UI 4.1 আপনার Galaxy ডিভাইসের জন্য নিয়ে এসেছে লেটেস্ট ফিচার। আরও অনুভূতিপূর্ণ, আরও মজা, আরও নিরাপদ, এবং আগের চেয়ে আরও সহজ।
নীচের পরিবর্তনগুলি দেখুন।
গ্যালারী
আপনার মেমরি দিয়ে আরও অনেক কিছু করুন। আপনার ছবি ও ভিডিও রিমাস্টারিং ও সজ্জিতকরণের জন্য গ্যালারী উন্নত ফিচার নিয়ে এসেছে এবং এখন শেয়ার করা আগের চেয়ে অনেক সহজ।
শক্তিশালী রিমাস্টারিং
আপনার ফটোকে আগের চেয়ে আরও দেখার মতো করুন। ঝাপসা মুখগুলিকে স্পষ্ট করুন, টিভি বা কম্পিউটার স্ক্রিনে বিকৃতি ঠিক করুন এবং উজ্জ্বলতা এবং রেজোলিউশন বৃদ্ধি করুন৷
আরও প্রস্তাব
শৈল্পিক পোর্ট্রেট এবং দারুণ হাইলাইট রীল তৈরি করতে সাহায্য পান। গ্যালারী আপনার ছবির জন্য সেরা প্রভাবগুলির প্রস্তাব দিবে।
পোর্ট্রেট প্রভাব যোগ করুন
আপনি এখন ভিউতে একজন ব্যক্তির যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড ঝাপসা করতে পারবেন।
পোর্ট্রেট রিলাইট করা
পোর্টেটের জন্য লাইটিং সমন্বয় করুন, এমনকি ছবি তোলার পরও, যাতে আপনি সর্বদা যথাযথ শট নিশ্চিত করতে পারেন।
অপ্রয়োজনীয় গতি ফটোকে স্থির চিত্রে পরিণত করুন
গতি ফটোকে স্থির চিত্রে পরিণত করে সঞ্চয়স্থান সংরক্ষণ করুন। গ্যালারী গতি প্রয়োজন নয় এমন ছবিগুলির প্রস্তাব দিবে যেমন নথিপত্র।
লিঙ্ক অনুসারে অ্যালবামগুলি শেয়ার করুন
এখন আর ব্যক্তিগতভাবে লোকজনকে শেয়ার করা অ্যালবামগুলিতে আমন্ত্রণ জানাতে হবে না। কেবল এমন একটি লিঙ্ক তৈরি করুন যেটি সবার সাথে শেয়ার করা যাবে, এমনকি তাদের একটি Samsung account বা Galaxy ডিভাইস না থাকলেও।
আপনার সব আমন্ত্রণ একসাথে
শেয়ার করা অ্যালবামগুলিতে সহজে আমন্ত্রণ গ্রহণ করুন, এমনকি আপনি নোটিফিকেশনগুলি মিস করলেও। আপনি যেসব আমন্ত্রণে এখনো সাড়া দেননি সেসব আপনার শেয়ার করা অ্যালবাম তালিকার উপরে দেখা যাবে।
টাইম ল্যাপস ভিডিও তৈরি করুন
একটি ছবিকে একটি প্রাণবন্ত 24-ঘণ্টা টাইম-ল্যাপস ভিডিওতে পরিণত করুন৷ আকাশ, জলাশয়, পর্বত বা শহর সহ প্রাকৃতিক দৃশ্যের ছবির জন্য একটি বোতাম প্রদর্শিত হবে। আপনার ভিডিওটি এমনভাবে প্রদর্শিত হবে যেন একটি পুরো দিন কেটে গেছে।
AR জোন
অগমেন্টেড রিয়েলিটিতে নিজেকে প্রকাশ করুন, যা আগে কখনও করেননি। আপনার নিজের ইমোজি, স্টিকার, ডুডল এবং আরও অনেক কিছু তৈরি করুন।
আপনার ইমোজি স্টিকারের জন্য আরও সজ্জা
আপনার কাস্টম AR ইমোজি স্টিকার এর জন্য সজ্জা হিসাবে Tenor থেকে GIF যোগ করে আপনার নিজস্ব অনন্য স্টাইল দেখান।
আপনার AR ডুডলে আরও যোগ করুন
বাস্তবিক বস্তু স্ক্যান করে 3D স্টিকার তৈরি করুন, তারপর সেগুলিকে আপনার AR ডুডলে যোগ করুন। আপনি Tenor এবং Giphy থেকে GIF যোগ করতে পারবেন।
মাস্ক মোডে ব্যাকগ্রাউন্ডের রঙ
মাস্ক হিসেবে পরার সময় আপনার AR ইমোজিতে ফোকাস রাখুন। আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য বিভিন্ন রং থেকে বেছে নিন।
স্মার্ট উইজেট
আপনার হোম স্ক্রিনের উইজেটগুলিকে আরও স্মার্ট করা হয়েছে। আপনি যে উইজেটগুলি চান সেগুলি বেছে নিন এবং বাকিটা আপনার Galaxy-কে করতে দিন।
উইজেটগুলিকে একসাথে গ্রুপ করুন
একাধিক উইজেটকে একটি স্মার্ট উইজেটে একত্রিত করে আপনার হোম স্ক্রিনে স্থান সংরক্ষণ করুন। আপনার উইজেটগুলিতে স্ক্রোল করতে বাম বা ডানদিকে সোয়াইপ করুন, অথবা আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনাকে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য দেখানোর জন্য এগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ঘোরাতে সেট করুন।
আপনার হোম স্ক্রিনে প্রস্তাব পান
আপনার স্মার্ট উইজেট আপনাকে জানাবে কখন আপনার Galaxy Buds এ চার্জ করার সময়, কখন আপনার ক্যালেন্ডারে একটি ঘটনার জন্য প্রস্তুত হওয়ার সময় এবং আরও অনেক কিছু।
গুগল ডুও
উচ্চ মানের ভিডিও কলের সাথে সাথে থাকুন। One UI আপনাকে দেয় অনন্য ফিচার।
ভিডিও কলের সময় আরও বেশি কিছু করুন
আপনি গুগল ডুও-এ ভিডিও কলের সময় অন্য অ্যাপের স্ক্রিন শেয়ার করতে পারবেন। একসাথে YouTube দেখুন, ফটো শেয়ার করুন, ম্যাপ অন্বেষণ করুন এবং আরও অনেক কিছু।
প্রেজেন্টেশন মোডে ভিডিও কলে যোগ দিন
আপনার ফোনে একটি ভিডিও কল চলাকালীন, আপনি প্রেজেন্টেশন মোডে আপনার ট্যাবলেটে একই কলে যোগ দিতে পারবেন৷ আপনার ফোনে অডিও এবং ভিডিও চলাকালীন আপনার ট্যাবলেটের স্ক্রিন অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করা হবে।
Smart Switch
আপনার নতুন Galaxy-তে একটি পুরানো ফোন বা ট্যাবলেট থেকে পরিচিতি, ফটো, বার্তা এবং সেটিংস স্থানান্তর করুন৷ One UI 4.1 আপনাকে আগের চেয়ে আরও বেশি স্থানান্তর করার সুযোগ দেয়।
আরও স্থানান্তরের বিকল্প
আপনার নতুন Galaxy-তে সামগ্রী স্থানান্তর করার সময় আপনি 3টি বিকল্প পাবেন। আপনি সবকিছু স্থানান্তর করতে বেছে নিতে পারেন, শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট, পরিচিতি, কল এবং বার্তা স্থানান্তর করুন, অথবা আপনি ঠিক কী স্থানান্তর করতে চান তা চয়ন করতে কাস্টম এ যান৷
SmartThings Find
SmartThings Find এর মাধ্যমে আপনার ফোন, ট্যাবলেট, ঘড়ি, ইয়ারবাড এবং আরও অনেক কিছু খুঁজুন।
আপনি পিছনে কিছু রেখে গেলে নোটিফিকেশন পান
হারিয়ে যাওয়া জিনিসগুলিকে অতীতের জিনিস করুন। যখনই আপনার Galaxy SmartTag আপনার ফোনের সাথে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে অনেক দূরে থাকে, তখন আপনি সতর্কতা পাওয়া বেছে নিতে পারেন।
একসাথে একটি হারানো ডিভাইস খুঁজুন
আপনি আপনার ডিভাইসের অবস্থান অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। যদি একটি ডিভাইস হারিয়ে যায়, আপনি কাছাকাছি অন্য ব্যক্তির থেকে এটি স্ক্যান করতে সাহায্য পেতে পারেন।
শেয়ার করা
One UI 4.1 আপনাকে অন্যদের সাথে শেয়ার করার আরও বিভিন্ন উপায় দেয়।
আপনার Wi-Fi নেটওয়ার্ক শেয়ার করুন
আপনার বর্তমান Wi-Fi নেটওয়ার্ক অন্য কারো সাথে শেয়ার করতে দ্রুত শেয়ার ব্যবহার করুন। আপনি যার সাথে শেয়ার করবেন তিনি পাসওয়ার্ড না দিয়েই স্বয়ংক্রিয়ভাবে সংযোগ করতে পারবেন।
আপনি ছবি এবং ভিডিও শেয়ার করার সময় সম্পাদনার ইতিহাস অন্তর্ভুক্ত করুন
আপনি যখন দ্রুত শেয়ারের মাধ্যমে ছবি এবং ভিডিও শেয়ার করেন, তখন আপনি সম্পূর্ণ সম্পাদনার ইতিহাস অন্তর্ভুক্ত করতে পারেন যাতে রিসিভার দেখতে পান কী পরিবর্তন করা হয়েছে বা আসলটিতে ফিরে যেতে পারেন।
অন্যদের সাথে টিপস শেয়ার করুন
টিপস অ্যাপে উপকারী কিছু পেয়েছেন? এটি একজন বন্ধুকে পাঠাতে শেয়ার আইকনে ট্যাপ করুন।
আরও ফিচার ও উন্নতিসাধন
রঙের প্যালেট
আপনার ওয়ালপেপারের উপর ভিত্তি করে অনন্য রঙ দিয়ে আপনার ট্যাবলেট কাস্টমাইজ করুন। আপনার কাস্টম রঙের প্যালেট এখন গুগল প্রদত্ত অ্যাপ সহ আরও অ্যাপে প্রদর্শিত হবে৷
স্মার্ট প্রস্তাব
আপনার Galaxy এখন অনেক স্মার্ট হয়েছে। আপনি যখন আপনার ক্যালেন্ডারে একটি ঘটনা যোগ করা শুরু করেন, তখন আপনার ডিভাইস আপনার ট্যাবলেটে পাঠ্য বার্তা এবং অন্যান্য কার্যকলাপের উপর ভিত্তি করে একটি শিরোনাম এবং সময় প্রস্তাব করবে৷ আপনি ক্যালেন্ডার, রিমাইন্ডার, কীবোর্ড, বার্তা এবং অন্যান্য অ্যাপে অনুরূপ প্রস্তাব পাবেন।
ফটো সম্পাদকে ছায়া এবং প্রতিফলন পরিষ্কার করুন
আপনি যখনই বিষয়বস্তু ইরেজার ব্যবহার করবেন তখনই ছায়া এবং প্রতিফলন স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে।
আপনার ক্যালেন্ডারে ইমোজি যোগ করুন
স্টিকার ছাড়াও, আপনি এখন আপনার অনুভূতি প্রকাশ করতে আপনার ক্যালেন্ডারে একটি তারিখে ইমোজি যোগ করতে পারবেন।
স্যামসাং কীবোর্ডে পাঠ্য সংশোধনের জন্য অ্যাপ বেছে নিন
আপনি কোন অ্যাপগুলিতে স্বয়ংক্রিয় পাঠ্য সংশোধন পেতে চান তা চয়ন করুন৷ অ্যাপে লেখার জন্য আপনার বানান এবং ব্যাকরণ নিয়ন্ত্রণে রাখতে এটি চালু করুন এবং যেখানে আপনি কম আনুষ্ঠানিক হতে চান এমন অ্যাপ পাঠ্যের জন্য এটি বন্ধ করুন।
আরও ব্যাপকভাবে উপলব্ধ কীবোর্ড বিকল্প
নির্দিষ্ট ভাষার জন্য কীবোর্ড বিন্যাস, ইনপুট পদ্ধতি এবং বৈশিষ্ট্যগুলি এখন আরও অঞ্চলে উপলব্ধ, তাই আপনি যেখানেই থাকুন না কেন সহজেই টাইপ করতে পারেন৷ আপনি সর্বদা সেটিংস-এ আপনার আগের বিন্যাসে ফিরে যেতে পারেন।
Bixby Routines এর জন্য নতুন কাজ
আপনি এখন এমন রুটিন তৈরি করতে পারবেন যা আপনার ঘড়ির ডায়াল পরিবর্তন করে বা ব্যাটারি সুরক্ষিত করার মতো উন্নত সেটিংস চালু করে।
আপনার ভার্চুয়াল মেমরি কাস্টমাইজ করুন
ডিভাইসের যত্নে RAM Plus সহ আপনার ট্যাবলেটের ভার্চুয়াল মেমরির আকার চয়ন করুন৷ পারফরম্যান্স বাড়ানোর জন্য আরও বা সঞ্চয়স্থান সংরক্ষণ করতে কম নিয়ে চলুন।
একাধিক নিয়ন্ত্রণ
Galaxy Book এবং গ্যালাক্সি ট্যাব এর মধ্যে কীবোর্ড এবং মাউস শেয়ার করুন
গেম কাম্য করা পরিষেবা
গেমপ্লের প্রাথমিক পর্যায়ে CPU/GPU কর্মক্ষমতা সীমিত করা হবে না (তাপমাত্রার উপর ভিত্তি করে একটি কর্মক্ষমতা পরিচালনা বৈশিষ্ট্য বজায় রাখা হবে।) গেম বুস্টারে “বিকল্প গেমের কর্মক্ষমতা পরিচালনা মোড” প্রদান করা হবে। গেম কাম্য করা পরিষেবা বাইপাস করতে 3য় পক্ষের অ্যাপগুলিকে অনুমতি দেওয়া হবে।
One UI 4.1 আপডেট করার পর কিছু কিছু অ্যাপকে আলাদাভাবে আপডেট করার প্রয়োজন হবে।
বিল্ড নম্বর : T975XXU2CVA5
Android সংস্করণ : S(Android 12)
প্রকাশনার তারিখ : 2022-02-11
নিরাপত্তা প্যাচ স্তর : 2022-01-01
One UI 4 আপগ্রেড (অ্যান্ড্রয়েড 12)
One UI 4 আপনার Galaxy ডিভাইসের জন্য নতুন বৈশিষ্ট্য এবং বর্ধনগুলির এক ব্যাপক সমাহার নিয়ে আসে। আরও অনুভূতিপূর্ণ, আরও মজা, আরও নিরাপদ, এবং আগের চেয়ে আরও সহজ।
রঙের প্যালেট
আপনার ওয়ালপেপারের উপর ভিত্তি করে অনন্য রঙের মাধ্যমে আপনার ফোন কাস্টমাইজ করুন।
গোপনীয়তা
এক নজরে অনুমতি সংক্রান্ত তথ্য
অনুমতি ব্যবহারে দেখুন কখন প্রতিটি অ্যাপ অবস্থান, ক্যামেরা বা মাইক্রোফোনের মতো সংবেদনশীল অনুমতি অ্যাক্সেস করে।
ক্যামেরা ও মাইক্রোফোনের ইন্ডিকেটর
যখন কোনও অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করবে তখন স্ক্রিনের উপরের ডান কোণে একটি সবুজ ডট দেখা যাবে।
স্যামসাং কীবোর্ড
GIF, ইমোজি এবং স্টিকারে দ্রুত অ্যাক্সেস
একটি মাত্র বোতামের মাধ্যমে কীবোর্ড থেকে সরাসরি আপনার ইমোজি, GIF এবং স্টিকার পান।
আ্যনিমেটেড ইমোজি জোড়া
দুইটি ইমোজি একত্রে করুন, তারপর আপনার প্রকৃত অনুভূতি প্রকাশের জন্য একটি অ্যানিমেশন যোগ করুন।
লেখার সহায়ক
Grammarly (শুধু ইংরেজি) প্রদত্ত নতুন লেখার সহায়ক দিয়ে আপনার ব্যাকরণ ও বানান নিখুঁত রাখুন।
হোম স্ক্রিন
নতুন উইজেট ডিজাইন
উইজেটগুলিকে আগের চেয়ে আরও ভালোভাবে ডিজাইন করা হয়েছে, সাথে থাকছে সহজে এক নজরে দেখার মতো তথ্য এবং আরও সঙ্গতিপূর্ণ স্টাইল।
সহজতর উইজেট নির্বাচন
প্রতিটি অ্যাপ থেকে কী কী উইজেট আছে তা দেখার জন্য উইজেট তালিকার মাধ্যমে স্ক্রোল করুন। এছাড়া ব্যবহার করে দেখার জন্য আপনি প্রয়োজনীয় উইজেটের সুপারিশও পাবেন।
লক স্ক্রিন
আপনি যেখানে চান শুনুন
আপনার ফোনে লক স্ক্রিন থেকেই অডিও আউটপুটকে হেডফোন থেকে স্পিকারে পরিবর্তন করুন।
ভয়েস রেকর্ডিং
আপনার ফোন আনলক না করেই একটি ভয়েস মেমো রেকর্ড করুন।
ক্যালেন্ডার ও সময়সূচী তৎক্ষণাৎ
লক স্ক্রিনে মাসের বাকি সময়ের জন্য আপনার ক্যালেন্ডারে আজকের সময়সূচী যাচাই করুন।
ক্যামেরা
ক্লিনার ফটো মোড
আলো কম থাকলে বা আপনি কোনও নথিপত্র স্ক্যান করার সময় স্ক্রিন অপ্টিমাইজার বোতামটি কেবল ফটো মোডে দেখা যায়।
আরও স্পষ্ট জুমের স্তর
লেন্স আইকন বাড়ানোর মাত্রা দেখায়, যাতে আপনি কতটুকু জুম ইন করেছেন তা বুঝতে পারেন।
দ্রুত ভিডিও করুন
ফটো মোডে, আপনি একটি দ্রুত ভিডিও রেকর্ডিং শুরু করতে শাটার বোতামটি চেপে ধরে রাখতে পারবেন, তারপর শাটারটি ধরে না রেখেই রেকর্ডিং চালিয়ে যেতে আপনার আঙুলকে টেনে লক আইকনে নিয়ে আসুন।
গ্যালারী
বর্ধিত গল্প
প্রত্যেক গল্পের শীর্ষের প্রিভিউ-তে ট্যাপ করে স্বয়ংক্রিয়ভাবে তৈরী হাইলাইট ভিডিও উপভোগ করুন। এছাড়াও আপনি নতুন ম্যাপ ভিউতে আপনার গল্পের ছবিগুলি কোথায় তোলা হয়েছে তা দেখতে পাবেন।
সহজতর অ্যালবাম
কয়টি ছবি ও ভিডিও আছে সে হিসেবে অ্যালবামগুলিকে বাছাই করুন। যখন আপনি একটি অ্যালবাম দেখেন তখন স্ক্রিনের শীর্ষে একটি কভার চিত্রও দেখা যায়।
তথ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণ
আপনার ছবির তারিখ, সময় এবং অবস্থান সংশোধন করতে বা গোপন রাখতে এগুলি পরিবর্তন বা অপসারণ করুন।
ফটো ও ভিডিও সম্পাদক
ইমোজি ও স্টিকার
লাজুক বন্ধুর চেহারা ঢাকার জন্য একটি ইমোজি ব্যবহার করুন বা মজাদার ছবি ও ভিডিও তৈরি করার জন্য স্টিকার যোগ করুন।
ভিডিও কোলাজ
চলমান কোলাজ বানান যাতে ছবি, ভিডিও বা উভয়ের সমন্বয় থাকবে।
আলোক নিয়ন্ত্রণ
আলোর ভারসাম্য বৈশিষ্ট্য আপনাকে কম আলোকিত শটগুলি থেকে সমস্ত বিশদ বের করে আনতে সাহায্য করবে যাতে এটিকে দেখতে দারুণ লাগে।
রিল হাইলাইট করুন
কেবল একটি থিম বেছে নিন এবং AI স্বয়ংক্রিয়ভাবে আপনার হাইলাইট ভিডিওতে সঙ্গীত ও ট্রানজিশন যোগ করে দিবে।
আসলটি কখনো হারাবেন না
এখন আপনি ছবি ও ভিডিও উভয়কেই সংরক্ষণ করার পর বা আসল ও সম্পাদিত সংস্করণ উভয়টি রাখার জন্য অনুলিপি হিসেবে সংরক্ষণ করার পর আবার তাদের আসল সংস্করণে ফিরিয়ে নিতে পারবেন।
AR ইমোজি
আপনার প্রোফাইলকে আরও আকর্ষণীয় করুন
পরিচিতিগুলি এবং Samsung account এ আপনার প্রোফাইল ছবিতে একটি AR ইমোজি ব্যবহার করুন।
মুখের স্টিকার
আপনার ইমোজির মুখের নতুন স্টিকারগুলি দিয়ে আপনার ইমোজি হওয়ার ভান করুন।
সারারাত ধরে নাচুন
#মজাদার, #মিষ্টি, এবং #পার্টি সহ 10টি ভিন্ন ভিন্ন শ্রেণির নড়াচড়ার মাধ্যমে আপনার ইমোজিকে নাচান।
নিজেই নিজের পোশাক ডিজাইন করুন
আপনার AR ইমোজির জন্য অনন্য পোশাক তৈরি করতে আপনার নিজের ড্রইং ব্যবহার করুন।
শেয়ার করা
আরও কাস্টমাইজেশন
যখন বিষয়বস্তু শেয়ার করেন তখন যে সমস্ত অ্যাপ দেখা যায় সেগুলির তালিকাকে কাস্টমাইজ করুন যাতে অযথা অ্যাপ এসে আপনি যেসব অ্যাপ নিয়মিত ব্যবহার করেন সেগুলিই কেবল আসে।
সহজতর নেভিগেশন
শেয়ার করার সময় অ্যাপ এবং পরিচিতিগুলির মধ্যে স্ক্রোল করতে বাঁ অথবা ডান দিকে সোয়াইপ করুন।
ফটো শেয়ার করা
ফোকাসের বাইরে থাকা বা সঠিকভাবে ফ্রেম না করা এমন একটি ছবি শেয়ার করেন, আমরা আপনাকে এটি ঠিক করার ব্যাপারে জানাব এবং পরামর্শ দিব।
ক্যালেন্ডার
ঘটনাগুলি দ্রুত যোগ করুন
আপনার ক্যালেন্ডারে কোনও কিছু কি দ্রুত যোগ করতে হচ্ছে? কেবল একটি শিরোনাম লিখুন এবং এতেই হয়ে যাবে।
মুছে যাওয়া ইভেন্ট পুনরূদ্ধার করুন
আপনার মুছে দেওয়া ইভেন্টগুলি ট্র্যাশে 30 দিন পর্যন্ত থাকবে।
অন্যদের সাথে শেয়ার করুন
এখন অন্যান্য Galaxy ব্যবহারকারীদের সাথে আপনার ক্যালেন্ডারগুলি শেয়ার করা আরও সহজ।
স্যামসাং ইন্টারনেট
হোম স্ক্রিন থেকে অনুসন্ধান করুন
নতুন অনুসন্ধান উইজেটটি আপনি যা খুঁজছেন তা সঠিক হোম স্ক্রিন থেকে খুঁজে পেতে সাহায্য করে।
গোপন মোডে শুরু করুন
Samsung ইন্টারনেট স্বয়ংক্রিয়ভাবে গোপন মোডে শুরু হবে যদি আপনি আপনার সর্বশেষ ব্রাউজিং এর সময় গোপন মোড ব্যবহার করে থাকেন।
ডিভাইসের যত্ন
এক নজরে ব্যাটারি ও নিরাপত্তা
ব্যাটারি ও নিরাপত্তা সমস্যাগুলি ঠিক প্রধান স্ক্রিনে দেখা যাবে যাতে আপনি সমস্যাগুলি দ্রুত সমাধান করতে পারেন।
আপনার ট্যাবলেটের সামগ্রিক স্থিতি বুঝুনআপনার ফোনের সামগ্রিক অবস্থা একটি ইমোজি হিসেবে দেখানো হয় যাতে আপনি তাৎক্ষণিক বুঝতে পারেন।
ডায়াগোনস্টিক যাচাই
ডিভাইসের যত্ন থেকে Samsung Members ডায়াগোনস্টিক অ্যাক্সেস করুন। যদি আপনার ফোনের একটি সমস্যা থাকে, তাহলে সমস্যাটি কী তা খুঁজে বের করতে ডায়াগোনস্টিক ব্যবহার করে দেখুন এবং এটি সমাধানের পরামর্শ পান।
Samsung Health
সমস্ত নতুন ডিজাইন
আপনার প্রয়োজনীয় সবকিছু স্ক্রিনের নিচে চারটি ট্যাব আকারে সহজেই পাওয়া যাবে।
আমার পৃষ্ঠা
আপনার স্বাস্থ্যের পরিসংখ্যান, কৃতিত্ব, ব্যক্তিগত সেরা এবং অগ্রগতি সম্পর্কে আমার পৃষ্ঠা ট্যাবে একটি সারাংশ পান।
আপনার বন্ধুদের চ্যালেঞ্জ করুন
একটি Together চ্যালেঞ্জ শুরু করা আগের চেয়ে আরও সহজ। একটি লিঙ্ক পাঠিয়ে বন্ধুদের আমন্ত্রণ জানান।
Bixby Routines
আরও শর্ত
একটি কলের সময়, যখন একটি নির্দিষ্ট বিজ্ঞপ্তি আসে এবং আরও অনেক কিছু তখন একটি রুটিন শুরু করুন।
আরও কার্যক্রম
একটি রুটিনের মাধ্যমে বর্ধিত প্রক্রিয়াকরণ ও অন্যান্য বৈশিষ্ট্যগুলি চালু করুন।
আরও নিয়ন্ত্রণ
এগুলি স্পর্শ করে ধরে থেকে কার্যক্রমগুলি পুনরায় সাজান। আপনাকে একটি কাজ শুরু করার আগে অপেক্ষা করাতে, কাজ নিশ্চিত করতে এবং আরও অনেক কিছুর জন্য উন্নত বিকল্পগুলি যুক্ত করা হয়েছে।
অ্যাক্সেসযোগ্যতা
এটি সর্বদা যখনই প্রয়োজন তখনই পাবেন
সর্বদা উপলব্ধ একটি ভাসমান বোতামের মাধ্যমে আরও দ্রুত অ্যাক্সেসযোগ্যতা বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করুন।
মাউস জেশ্চার
স্ক্রিনের 4 কোণের একটিতে আপনার মাউস পয়েন্টার সরানোর মাধ্যমে আরও দ্রুত কাজ সম্পাদন করুন।
তাৎক্ষণিক আপনার স্ক্রিন সমন্বয় করুন
কাস্টম প্রদর্শনী মোডের মাধ্যমে একই সময়ে বৈপরীত্য ও আকার সমন্বয় করুন (উচ্চ বৈপরীত্য বা বড় প্রদর্শনী)।
চোখের স্বাচ্ছন্দ্য
আপনার চোখকে স্বাচ্ছন্দ্যে রাখতে আপনি স্বচ্ছতা বা অস্পষ্টতা কমাতে পারবেন।
অতিরিক্ত অস্পষ্ট স্ক্রিন
অন্ধকারে আরও স্বচ্ছন্দ্য পাঠের জন্য অতিরিক অস্পষ্ট চালু করুন।
আরও বৈশিষ্ট্য ও উন্নতিসাধন
আরও ভালো Always On Display
যখনই একটি বিজ্ঞপ্তি পাবেন তখন থেকে Always On Display চালু রাখুন।
বর্ধিত অন্ধকার মোড
অন্ধকার মোড এখন স্বয়ংক্রিয়ভাবে ওয়ালপেপার ও আইকন অস্পষ্ট করে। এখন Samsung apps এর ইলাস্ট্রেশনগুলির আরও অন্ধকার রঙ সহ অন্ধকার মোড সংস্করণ রয়েছে।
নিরাপত্তা ও জরুরি মেনু
সেটিংসের নতুন নিরাপত্তা ও জরুরি মেনু আপনার জরুরি পরিচিতি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সবকিছুকে এক স্থানে পরিচালনা করার সুযোগ দেয়।
আপনার চোখ রাস্তার উপর রাখুন
ডিজিটাল কল্যাণ এর নতুন ড্রাইভিং মনিটর ড্রাইভিং এর সময় আপনি আপনার ফোন কখন ব্যবহার করছেন তা ট্র্যাক করে।
কেবল একবারের জন্য একটি অ্যালার্ম স্কিপ করুন
আপনি কেবল একবারের জন্য অ্যালার্ম বন্ধ রাখতে পারবেন। এটি স্কিপ করার পর পরে আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
টেস্কট থেকে কলে পরিবর্তন করুন
কথোপকথনের শীর্ষে ব্যক্তির নামের উপর আলতো চেপে তাদের বিশদ দেখুন বা একটি ভয়েস বা ভিডিও কল শুরু করুন।
আরও সম্পূর্ণ ডেস্কটপ অভিজ্ঞতা
Samsung DeX এ আরও অ্যাপ পুনঃআকারযোগ্য। এছাড়াও আপনি DeX সেটিংসে টাচপ্যাডের স্ক্রলিং এর দিক পরিবর্তন করতে পারবেন।
One UI 4 আপগ্রেড করার পর কিছু কিছু অ্যাপকে আলাদাভাবে আপডেট করার প্রয়োজন হবে।
বিল্ড নম্বর : T975XXU2BUJ3
Android সংস্করণ : R(Android 11)
প্রকাশনার তারিখ : 2021-11-11
নিরাপত্তা প্যাচ স্তর : 2021-10-01
• আপনার ডিভাইসের সার্বিক স্থিতিশীলতা উন্নত করা হয়েছে।
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU2BUI1
Android সংস্করণ : R(Android 11)
প্রকাশনার তারিখ : 2021-09-28
নিরাপত্তা প্যাচ স্তর : 2021-09-01
• মাল্টিটাস্কিং ব্যবহারযোগ্যতা উন্নত করা হয়েছে।
- মাল্টি-উইন্ডোতে একটি ত্রি-বিভক্ত ভিউ ফাংশন যুক্ত করা হয়েছে।
- দীর্ঘ টিপের মাধ্যমে পপ-আপ ভিউ এবং বিভাজন স্ক্রিন ভিউ এর মধ্যে বদল করার সুবিধা যুক্ত করা হয়েছে।
- স্ক্রিন ড্র্যাগিং এর মাধ্যমে একটি বিভাজন স্ক্রিন খুলতে একটি ফাংশন যুক্ত করা হয়েছে।
• Edge প্যানেলের ব্যবহারযোগ্যতা উন্নত করা হয়েছে।
- Edge প্যানেল-এ অ্যাপগুলিকে পিন করতে একটি পিন ফিচার যুক্ত করা হয়েছে।
- ব্যাকগ্রাউন্ড স্ক্রিন পরিবর্তন করা হয়েছে যাতে Edge প্যানেল অন থাকার সময় এটি অস্পষ্ট না হয়।
• ল্যাবগুলি ফিচার সমর্থন করে।
• প্রত্যাশিত ফটোগুলি পুনঃসংস্করণ করতে একটি ফাংশন যুক্ত করা হয়েছে।
বিল্ড নম্বর : T975XXU2BUF5
Android সংস্করণ : R(Android 11)
প্রকাশনার তারিখ : 2021-08-06
নিরাপত্তা প্যাচ স্তর : 2021-06-01
• বুট স্ক্রিন বিন্যাসটি পোর্ট্রেট ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টশনে পরিবর্তন করা হয়েছে।
• সামগ্রিক কার্যকারিতাগুলির স্থিতিশীলতার উন্নতি হয়েছে।
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU2BUE2
Android সংস্করণ : R(Android 11)
প্রকাশনার তারিখ : 2021-05-27
নিরাপত্তা প্যাচ স্তর : 2021-05-01
• উন্নত করা দ্রুত শেয়ার
- দ্রুত শেয়ার ব্যবহার করে Galaxy ডিভাইসগুলির মধ্যে ফাইল শেয়ার করা উন্নত করে।
• সামগ্রিক কার্যকারিতাগুলির স্থিতিশীলতার উন্নতি হয়েছে।
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU2BUD2
Android সংস্করণ : R(Android 11)
প্রকাশনার তারিখ : 2021-04-27
নিরাপত্তা প্যাচ স্তর : 2021-04-01
• বাহ্যিক ইনপুট ডিভাইসগুলির বর্ধিত ব্যবহারযোগ্যতা
• একটি গৌণ মনিটর হিসেবে ব্যবহার করার সময় S Pen চাপ সংবেদনশীলতার স্বীকৃতিকে সমর্থন করে।
• মাল্টি উইন্ডো বৈশিষ্ট্যের বর্ধিত ব্যবহারযোগ্যতা।
• Dex মোডে স্ক্রিন রেকর্ডিং কার্যকারিতাকে সমর্থন করে।
• ক্যামেরা
- পোর্ট্রেট
. উচ্চ-কী মোনো/নিম্ন-কী মোনো, ব্যাকড্রপ প্রভাব যোগ করে।
- একক টেক
. 2টি ভিডিও ফিল্টার যোগ করে। (ভিডিও হাইলাইট, ফিল্টার হও. ভিডিওগু.)
. উচ্চ-কী মোনো/নিম্ন-কী মোনো, ব্যাকড্রপ প্রভাব যোগ করে। 2টি ভিডিও ফিল্টার যোগ করে।
- সামনের ক্যামেরা
. এখন আপনার হাতের তালু দিয়ে রেকর্ডিং শুরু করা সম্ভব।
• ভিডিও কল
. ভিডিও কলের সময় ব্যাকগ্রাউন্ডের প্রভাব কার্যকারিতা সমর্থন করে।
বিল্ড নম্বর : T975XXS2BUC1
Android সংস্করণ : R(Android 11)
প্রকাশনার তারিখ : 2021-03-16
নিরাপত্তা প্যাচ স্তর : 2021-03-01
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU1BUBB
Android সংস্করণ : R(Android 11)
প্রকাশনার তারিখ : 2021-03-10
নিরাপত্তা প্যাচ স্তর : 2021-03-01
• “S Pen টু টেক্সট” কার্যকারিতাকে সমর্থন করে।
- এখন আপনি S Pen হাতের লেখা দিয়ে লেখার জায়গায় সরাসরি পাঠ্যগুলি লিখতে পারবেন।
• Dolby বৈশিষ্ট্যটি Dex মোডে সমর্থিত।
• DeX মোড-এর স্থায়িত্ব উন্নত করা হয়েছে৷
• আঙুলের ছাপের সেন্সর-এর স্থায়িত্ব উন্নত করা হয়েছে৷
• স্যামসাং ফ্রি
- সামগ্রীর বৈশিষ্ট্য অনুযায়ী একটি উন্নত ইউআই (UI) এবং বিভাজিত কার্যাবলী প্রদান করতে Samsung Daily স্যামসাং ফ্রি পরিষেবাতে পরিবর্তন করা হয়েছে।
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU1BUA8
Android সংস্করণ : R(Android 11)
প্রকাশনার তারিখ : 2021-02-02
নিরাপত্তা প্যাচ স্তর : 2021-01-01
One UI 3.1 আপগ্রেড (অ্যান্ড্রয়েড 11)
আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মনোযোগ দিতে সাহায্য করতে One UI 3.1 তৈরি করা হয়েছে। বিভ্রান্তি কমানো, গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করা এবং আপনার অভিজ্ঞতাকে আরও সঙ্গতিপূর্ণ করে তোলার জন্য আমাদের ভিজুয়াল রি-ডিজাইন যে জায়গাগুগুলিতে আপনি সবচেয়ে বেশি যান সেগুলিকে উন্নত করেছে, যেমন স্ক্রিন ও দ্রুত প্যানেল। কর্মদক্ষতার উন্নতি অ্যাপগুলিকে ব্যাটারির শক্তি কম ব্যবহার করে আরও দ্রুত চালাতে সাহায্য করবে। এবং One UI 3.1, নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ, এককালীন অনুমোদন ও আরও সম্প্রসারিত ডিজিটাল কল্যাণের মাধ্যমে আপনার হাতে নিয়ন্ত্রণ তুলে দেয়।
পরিবর্তনগুলির একটি সম্পূর্ণ তালিকা দেখতে নিচে স্ক্রল করুন।
ভিজুয়াল ডিজাইন
আমরা, বড় ও ছোট, বেশ কিছু উপায়ে One UI 3-এর অবয়ব ও অনুভূতি নতুন করে সাজিয়েছি, নতুন ও আরও বেশি সঙ্গতিপূর্ণ আইকন থেকে দ্রুত প্যানেল ও বিজ্ঞপ্তিগুলির আরও বুদ্ধিদৃপ্ত ব্যবস্থাপনা। সাধারণ কথোপকথনগুলির জন্য উন্নত অ্যানিমেশন এবং সংবেদনশীল প্রতিক্রিয়া সহ, গতি এখন আগের চেয়ে আরও বেশি নির্ঝঞ্ঝাট ও স্বাভাবিক। এবং, একটি ফোন, ভাঁজ করা যায় এমন অথবা ট্যাবলেট, যাই হোক না কেন, যেকোনো ডিভাইসে সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা প্রদান করার জন্য ইন্টারফেসটি ভিন্ন আকারের স্ক্রিনের প্রতি সংবেদনশীল।
উন্নত কর্মদক্ষতা
আমরা আরও উন্নত ডায়নামিক মেমোরি বন্টনের মাধ্যমে One UI 3-কে অপটিমাইজ করেছি, তাই অ্যাপগুলি আরও দ্রুত চলে ও ভালোভাবে কাজ করে। আরও ভালো কর্মদক্ষতা ও শক্তির ব্যবহার প্রদান করতে আমরা ব্যাকগ্রাউন্ডের কার্যক্রমকেও সীমিত করেছি।
আরও ভালো কাস্টোমাইজেশন
• ডায়ানামিক লক স্ক্রিনে নতুন ছবির শ্রেণিবিভাগ যোগ করা হয়েছে এবং আপনি একবারে সর্বোচ্চ 5টি শ্রেণিবিভাগ নির্বাচন করতে পারেন।
• আপনার ব্যবহারের সময় দেখতে আপনি লক স্ক্রিনে একটি উইজেট যোগ করতে পারেন।
• একটি ওয়ালপেপার সেট করার সময় একটি ইন্টারেক্টিভ প্রিভিউ পান।
• লক স্ক্রিন এর সামঞ্জস্য বিধান করা আরো সহজ।
• আপনি কোনো কল করা বা ধরার সময় কোনো ছবি বা ভিডিও দেখতে ব্যাকগ্রাউন্ডে একটি কল যোগ করুন।
• Samsung ইন্টারনেটে আপনি ট্যাবগুলিকে পুনরায় সাঁজাতে ও লক করতে পারবেন।
• আপনার জীবনকে স্বয়ংক্রিয় করতে সাহায্য করতে Bixby Routines-এ এমনকি আরও বেশি নিয়ন্ত্রণ রয়েছে।
• নতুন আইকন ও লক স্ক্রিন উইজেটগুলি আপনার রুটিন খুঁজে পাওয়া ও নিয়ন্ত্রণ করাকে আরও সহজ করে তোলে।
• ভিন্ন ব্যক্তিগত ও কাজের প্রোফাইলগুলি সহ ডিজিটাল কল্যাণ ব্যবহার করুন।
বর্ধিত বৈশিষ্ট্যসমূহ
হোম স্ক্রিন ও লক স্ক্রিন
• হোম স্ক্রিনে একটি অ্যাপ স্পর্শ করে ধরে রাখার মাধ্যমে উইজেটগুলিকে যোগ করুন।
• হোম স্ক্রিন বা লক স্ক্রিনের খালি জায়গায় দুবার আলতো করে টোকা দেওয়ার মাধ্যমে স্ক্রিনটিকে বন্ধ করুন। (সেটিংস > উন্নত বৈশিষ্ট্যগুলি > গতি এবং জেশ্চারগুলিতে এটি সেটআপ করুন।)
• ক্যালেন্ডার, আবহাওয়া ও সঙ্গীতের মতো উইজেটগুলি দেখতে লক স্ক্রিনে ঘড়ির অঞ্চলে আলতো করে টোকা দিন।
কল ও চ্যাট
• বিজ্ঞপ্তি প্যানেলে আলাদাভাবে কথোপকথনগুলি দেখুন। বার্তা ও আপনার প্রিয় চ্যাট অ্যাপগুলির সাথে কাজ করে।
• পরিচিতিগুলিতে একই অ্যাকাউন্টে থাকা অবিকল পরিচিতিগুলি সহজেই অপসারণ করুন। মুছে ফেলা পরিচিতিগুলি সংরক্ষণের সময়কাল 15 দিন থেকে 30 দিনে বৃদ্ধি করা হয়েছে।
• একটি মাত্র স্ক্রিন থেকে একাধিক লিঙ্ক যুক্ত পরিচিতিগুলি সম্পাদনা করার ক্ষমতা যুক্ত করা হয়েছে।
• বার্তাগুলিতে ট্র্যাশ যোগ করা হয়েছে যাতে সম্প্রতি মুছে ফেলা বার্তাগুলিকে 30 দিনের জন্য সংরক্ষণ করা যায়।
ছবি ও ভিডিও
• আরও উন্নত স্বতঃ ফোকাস ও স্বতঃ এক্সপোজারের মাধ্যমে আরও দ্রুত ছবি তুলুন।
• গ্যালারি থেকে আরও সহজে ছবি ও ভিডিও দেখুন, সম্পাদনা করুন ও শেয়ার করুন।
• গ্যালারির নতুন অনুসন্ধান ফিচার ও শ্রেণীবিভাগ দিয়ে আরও দ্রুত ছবি ও ভিডিও খুঁজে বার করুন।
• যেকোনো সময় সম্পাদনা করা ছবিগুলিকে পূর্বের সংস্করণে ফিরিয়ে নিয়ে যান, এমনকি সেগুলিকে সংরক্ষণ করার পরেও, অতএব আপনি কখনই কোনো ছবি হারাবেন না।
সেটিংস
• সেটিংসের একটি নতুন আরও সাধারণ অবয়ব ও অনুভূতি রয়েছে। আপনার Samsung Account উপরে দেখানো হয়েছে এবং হোম স্ক্রিনের সেটিংস অ্যাক্সেস করা এখন আরও সহজ।
• নতুন অনুসন্ধানের বৈশিষ্ট্যগুলি সহ আপনার প্রয়োজনীয় সেটিংস আরও সহজে খুঁজে বার করুন। আপনি সমার্থক ও সাধারণ ভুল বানানের জন্য আরও ভালো ফলাফল পাবেন এবং সংশ্লিষ্ট সেটিংসের গোষ্ঠীগুলি দেখতে আপনি ট্যাগগুলির উপর আলতো করে টোকা দিন।
• সবচেয়ে ব্যবহৃত বৈশিষ্ট্যগুলি প্রদান করার জন্য দ্রুত সেটিংস বোতামগুলির সংখ্যা আরো কমিয়ে আনা হয়েছে। আপনার নিজস্ব কাস্টমাইজ করা দ্রুত প্যানেল তৈরি করতে আপনি বোতামও যোগ করতে পারেন।
স্যামসাং কীবোর্ড
• ইনপুটের ভাষা বৃদ্ধি করে 370টি করা হয়েছে।
• পাঠ্য বার্তাগুলি থেকে কপি করা ছবি ও যাচাইকরণ কোড পেস্ট করা আরও সহজ করে তুলেছে।
• আপনি কোনো টেক্সট-ভিত্তিক ইমোটিকন লেখার সময় ইমোজি ও স্টিকারের সুপারিশ যোগ করা হয়েছে।
• কীবোর্ড সেটিংসকে পুনঃসজ্জিত করা হয়েছে, তাই ঘন ঘন ব্যবহৃত সেটিংস অ্যাক্সেস করা আরও সহজ হয়েছে।
উৎপাদনশীলতা
বার বার করা হয় ও জটিল এমন কাজগুলি কমিয়ে এনে ও সেগুলিকে কার্যকরভাবে ব্যবহার করার মাধ্যমে কাজ ও জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখুন।
• আপনার দৈনন্দিন জীবন ও ব্যবহার পদ্ধতির উপর ভিত্তি করে নতুন রুটিনগুলি সুপারিশ করা হবে।
• রুটিন চালানোর পূর্বে সবকিছু যেমন ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনার জন্য Bixby Routines একটি সেটিং প্রদান করে।
• ইন্টারনেটে একটি আরও বেশি নিমজ্জনমূলক অভিজ্ঞতা পেতে ও ওয়েবপেজগুলিকে আরও দ্রুত অনুবাদ করতে আপনি স্ট্যাটাস ও নেভিগেশন বারগুলি লুকিয়ে রাখতে পারেন।
• অনেক বেশি পপ-আপ বা বিজ্ঞপ্তি পাঠায় এমন ওয়েবসাইটগুলিকে ব্লক করতে আপনাকে প্রম্পট করা হবে।
• ‘আমার ফাইলগুলি’-তে ফাইল নির্বাচন স্ক্রিন থেকে আপনি ক্লাউড ড্রাইভের ফাইলগুলি ব্রাউজ ও নির্বাচন করতে পারবেন।
• খুব সহজে সঞ্চয়স্থান খালি করতে আপনি এখন ‘আমার ফাইলগুলি’ থেকে ক্যাশে ফাইলগুলি মুছে ফেলতে পারবেন।
• ক্যালেন্ডারে মাস ও তালিকাবদ্ধ ভিউতে একই সময়ে শুরু হওয়া ইভেন্টগুলিকে একত্রে প্রদর্শন করা হয়।
• কোথায় সবকিছু আছে আপনি তা জানতে Samsung DeX-এ আপনার ফোন বা ট্যাবলেট অ্যাপ আইকন বিন্যাস ব্যবহার করুন।
• আপনার ফোন বা ট্যাবলেটে নেভিগেশন বার থেকে টাচ প্যাডটি খুলুন।
সহজ মিডিয়া ও ডিভাইস নিয়ন্ত্রণ
বিজ্ঞপ্তিতে উন্নত মিডিয়া প্যানেলের মাধ্যমে মিডিয়া এবং ডিভাইস নিয়ন্ত্রণ আরও সহজ। আপনি সম্প্রতি ব্যবহৃত মিডিয়া অ্যাপগুলি দেখতে পারেন এবং দ্রুত প্লেব্যাক ডিভাইসটি পরিবর্তন করতে পারেন। আপনি সেটিংসের মধ্যে উন্নত বৈশিষ্ট্যগুলির মেনুতে অ্যান্ড্রয়েড স্বতঃ সেটিংসও দেখে নিতে পারেন।
আপনার ডিজিটাল অভ্যাস শনাক্ত ও উন্নত করুন
আপনি কিভাবে আপনার ফোন বা ট্যাবলেট ব্যবহার করছেন তা দেখার বিষয়টি উন্নত ডিজিটাল কল্যাণ বৈশিষ্ট্যগুলি আরও সহজ করে তোলে এবং আপনাকে ভালো ডিজিটাল অভ্যাস গঠন করতে সাহায্য করে। আরও উন্নত সাপ্তাহিক রিপোর্টের মাধ্যমে আপনি গাড়ি চালানোর সময় আপনার ব্যবহারের সময়কাল দেখে নিন বা ফাংশন অনুযায়ী আপনার স্ক্রিনে ব্যয়িত সময়ের সাপ্তাহিক পরিবর্তন এক নজরে দেখুন।
সকলের জন্য অ্যাক্সেসযোগ্যতা
আপনার ব্যবহারের উপর ভিত্তি করে One UI 3 আপনার জন্য কার্যকর অ্যাক্সেসযোগ্যতার বৈশিষ্ট্যগুলি সুপারিশ করে। উন্নত অ্যাক্সেসযোগ্যতার শর্টকাটটি অ্যাক্সেসযোগ্যতার বৈশিষ্ট্যগুলিকে চালু ও ব্যবহার করা আরও সহজ করেছে। আপনার TalkBack বন্ধ থাকার সময়েও আপনার টাইপিং-এর ভয়েস ফিডব্যাক পেতে আপনি “কীবোর্ড ইনপুট জোরে বলুন” বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন।
আরও শক্তিশালী গোপনীয়তা সুরক্ষা
আপনি এখন কোনো অ্যাপকে আপনার মাইক্রোফোন, ক্যামেরা বা অবস্থানে কেবল এক বারেই অ্যাক্সেস করতে দিতে পারেন। যে কোনো অনুমতি যেটি কোনো অ্যাপ বেশ কিছু সময় ধরে ব্যবহার করে নি তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নিয়মিত অনুমতির পপআপে আপনি অ্যাপগুলিকে আর সর্বদা আপনার অবস্থান দেখতে অনুমতি দিতে পারবেন না। অ্যাপগুলি ব্যবহৃত না হওয়ার সময় সেগুলিকে আপনার অবস্থান অ্যাক্সেস করতে দেওয়ার জন্য আপনাকে সেটিংস-এ অ্যাপটির জন্য অবস্থানের অনুমতির পৃষ্ঠায় যেতে হবে।
অন্যান্য ডিভাইসগুলির সাথে উন্নত সংযোগ স্থাপন।
• ট্যাবলেটটি কোনো কম্পিউটারের একটি অতিরিক্ত প্রদর্শনী ডিভাইস হিসেবে ব্যবহার করা যেতে পারে।
• সঙ্গীদেরকে Galaxy ফোন এবং ট্যাবলেটের মধ্যে স্বতঃ সুইচ করতে সহায়তা করে (উভয় ডিভাইসেই একটি একই Samsung account ব্যবহার করাকালীন)।
• একটি একই Samsung account ব্যবহার করে স্যামসাং ইন্টারনেট এবং Samsung Notes কে ডিভাইসগুলির মধ্যে অবিরত রাখাকে সহায়তা করে।
• একটি একই Samsung account ব্যবহার করে ডিভাইসগুলির মধ্যে পাঠ্য এবং চিত্রগুলির অনুলিপি/প্রতিলেপন করা সহায়তা করে।
• একটি স্মার্টফোন দিয়ে ট্যাবলেট কীবোর্ড কেসটি শেয়ার করে ট্যাবলেট কীবোর্ড থেকে ইনপুটগুলিকে সহায়তা করে।
অতিরিক্ত উন্নয়ন
• একটি অ্যালার্ম বাজার সময় আপনি ঘড়িতে সময় এবং অ্যালার্মটির প্রিসেট নাম জোরে জোরে উচ্চারণ করা শুনতে পারবেন।
One UI 3 আপডেট করার পর কিছু কিছু অ্যাপগুলিকে আলাদাভাবে আপডেট করার প্রয়োজন হবে।
আপনি অন্য ডিভাইসগুলিতে ফাইল পাঠানোর জন্য আর Wi-Fi ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন না। তার পরিবর্তে আপনি ‘কাছাকাছি শেয়ার করুন’ ব্যবহার করতে পারেন। আপনি তবুও Wi-Fi ডাইরেক্ট ব্যবহার করে ফাইলগুলি গ্রহণ করতে পারেন।
আপনি আর Smart View ব্যবহার করে ক্রোমকাস্ট এর সাথে সংযোগ স্থাপন করতে পারবেন না। আপনি তার পরিবর্তে গুগল হোম ব্যবহার করতে পারেন।
বিল্ড নম্বর : T975XXU1ATK3
Android সংস্করণ : Q(Android 10)
প্রকাশনার তারিখ : 2020-11-30
নিরাপত্তা প্যাচ স্তর : 2020-11-01
• উন্নত স্থায়িত্ব। - Dolby Atmos
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU1ATJ4
Android সংস্করণ : Q(Android 10)
প্রকাশনার তারিখ : 2020-10-22
নিরাপত্তা প্যাচ স্তর : 2020-10-01
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU1ATI2
Android সংস্করণ : Q(Android 10)
প্রকাশনার তারিখ : 2020-09-04
নিরাপত্তা প্যাচ স্তর : 2020-09-01
• স্পর্শ স্বীকৃতি-এর কর্মক্ষমতা উন্নত হয়েছে
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU1ATH1
Android সংস্করণ : Q(Android 10)
প্রকাশনার তারিখ : 2020-08-14
নিরাপত্তা প্যাচ স্তর : 2020-08-01
• সামগ্রিক কার্যকারিতাগুলির স্থিতিশীলতার উন্নতি হয়েছে।
• আপনার ডিভাইসের নিরাপত্তা উন্নত করা হয়েছে৷
বিল্ড নম্বর : T975XXU1ATGA
Android সংস্করণ : Q(Android 10)
প্রকাশনার তারিখ : 2020-07-27
নিরাপত্তা প্যাচ স্তর : 2020-07-01
• সামগ্রিক কার্যকারিতাগুলির স্থিতিশীলতার উন্নতি হয়েছে।